ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২২:৪১:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। নির্বাচনে অংশ নেয়ার নির্দেশনা চেয়ে তার করা তিন রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। 

বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এর ফলে বিএনপি চেয়ারপারসনের নির্বাচনের অংশ নেয়ার কোনো সুযোগই অবশিষ্ট থাকলো না।

এর আগে এই বেঞ্চের প্রতি খালেদা জিয়ার আইনজীবীদের করা অনাস্থার আবেদন খারিজ করে দেয়া হয়। পাশাপাশি রিট আবেদন আজকের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। 

দুটি মামলায় দন্ডিত হওয়ায় তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে রিট করেন তিনি।