নির্বাচন নিয়ে কঠোর হুশিয়ারি দিলেন ইসি কবিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার কবিতা খানম কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে কোনো প্রার্থী অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করবেন না।নির্বাচনে সহিংতা হলে কেন্দ্র, প্রার্থিতা বাতিল এবং অনিয়মের সঙ্গে জড়িত হলে রিটার্নিং, প্রিসাইডিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এই হুশিয়ারি দেন।
ইসি কবিতা বলেন, নির্বাচনে সহিংতায় এ পর্যন্ত অনেক মায়ের বুক খালি হয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক তা নির্বাচন কমিশন আশা করে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার সব ধরনের ব্যবস্থা করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ পুলিশ-বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে। নির্বাচনে অনিয়ম ঠেকাতে এবং অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ-উর রহমান এবং সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান। সভায় উপজেলার ৮টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী ইউপি চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪টি ইউনিয়নে ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের (নৌকা) মনোনীত ৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











