নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য অভিনব আয়োজন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৯ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
নিঃসঙ্গতা মানুষকে কুড়ে কুড়ে খায়। বিশেষ করে বৃদ্ধ বয়সে ঘর-সংসার থাকার পরও মানুষ যখন একা হয়ে যান তখন অনেকের কাছে এটি বড় কষ্টকর। শুধু বাংলাদেশ বা ভারতিয় উপমহাদেশেই নয়, পাশ্চাত্যের দেশগুলোতে এ সমস্যা প্রকট আবার ধারণ করেছে।
জীবনের প্রয়োজনে বাবা-মাকে ছেড়ে সন্তান চলে যান দূর থেকে বহু দূরে। পুরোনো স্মৃতি আক্রে বৃদ্ধ মা-বাবা নিঃস অবস্থায় বাড়ির পাহারা দেন। অধিকাংশ ক্ষেত্রে জীবনসঙ্গি হারিয়ে শেষ বয়সে এ সব মানুষগুলো আরো বেশি একা হয়ে পরেন। বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতা মানুষকে চূড়ান্ত অবসাদের দিকে ঠেলে দেয়।
এ সমস্যা মোকাবেলার জন্য ব্রিটেনের একটি শহরে অভিনব এক উদ্যোগ নেয়া হয়েছে। নিঃসঙ্গ বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গ দেয়াই এর মূল উদ্দেশ্য। ইংল্যান্ডের পশ্চিমে ফ্রোম নামের ছোট্ট এক শহরে এটি চালু হয়েছে।
সু নামে এক বৃদ্ধা তার বাড়িতে একা থাকেন। তিনি ঘরের বাইরে যেতে পারেন না। ঘরে থাকতে থাকতে তিনি যখন বিরক্ত তখনই তার জীবনে এলো এক সুসংবাদ। তাকে দেখতে বাড়িতে একজন অতিথি আসছেন। আর এটি-ই এই অভিনব উদ্যোগের একটি অংশ।
এ শহরের একজন বৃদ্ধ বলেন, আমাকে নানা ধরনের মানুষ দেখতে আসে। এটিই আমার দরকার। এটি আমাকে আত্মবিশ্বাস দেয়। আমি তখন ভাবতে পারি যে, পৃথিবীতে ভালো কিছু আছে।
তিনি বলেন, বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনও বদলে যায়। ছেলেমেয়েরাও আমাদের ছেড়ে চলে যায়।
তিনি বলেন, নিঃসঙ্গ জীবন কেমন সেটি কেউ ব্যাখ্যা করতে পারবে বলে আমার মনে হয় না। একা থাকতে থাকতে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। নিঃসঙ্গ মানুষকে সংস্পর্শ দিতে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসক এ কাজ শুরু করেন। সেখানে মানুষের নিঃসঙ্গতা যেভাবে বেড়ে যাচ্ছিল তাতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন।
হেলেন কিংস্টন নামে ওই চিকিৎসক বলেন, আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান এবং কারও সঙ্গে আপনার যোগাযোগ না থাকে, তখন আপনি নিজেকেও ঠিক রাখতে পারবেন না।
২০১৩ সালে চিকিৎসক হেলেন চিন্তা করেন কীভাবে বৃদ্ধ মানুষকে নিঃসঙ্গতা দূর করা যায়। নিঃসঙ্গ মানুষের চাহিদা নিরূপণ করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতো। হেলথ সেন্টারে নিঃসঙ্গ বৃদ্ধদের জন্য একটি কক্ষ রাখা হয়েছে। সেখানে সবাইকে একত্রিত করে প্রতিদিন নানা ধরনের কর্মকান্ড করানো হয়। এতে তাদের সময় কাটে এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়ে।
শুধু তাই নয়, চিকিৎসক হেলেন বলেন, তারা একটি কমিউনিটি গড়ে তুলেছেন, যেখানে প্রায় পাঁচ শতাধিক মানুষ আছে, যারা বৃদ্ধদের সময় দেন। প্রত্যেকে প্রতি বছর ২০জন বৃদ্ধের সঙ্গে কথা বলেন। অর্থাৎ সব মিলিয়ে ১০ হাজার বৃদ্ধকে পুরো বছরে সময় দেওয়া যায়।
বৃদ্ধা সু বলছেন, একদিন আমাকে ফোন করে বলা হল একজন আমাকে দেখতে আসবেন। আমার যে কী আনন্দ হয়েছিল বলে বোঝাতে পারব না। এর পর থেকে কেউ না কেউ নিয়মিত বৃদ্ধা সু’র বাসায় আসতে থাকেন এবং তার খোঁজখবর নেন। তখন থেকে সু শারীরিকভাবেও সুস্থ হয়ে ওঠেন।
সূত্র : বিবিসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


