ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:০৮:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

নুসরাত ফারিয়ার বাজিমাত

আপডেট: ০১:১৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার

bm-faria স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ফেসবুকে বন্ধু ও ভক্তদের সঙ্গে আড্ডা দিলেন নুসরাত ফারিয়া। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এর আয়োজন করেন তিনি। লাইভ এই  আড্ডা শুরুর মাত্র ১২ মিনিটেই দুই হাজার ৬০০ কমেন্ট এবং পাঁচ লাখ ৩০ হাজার ভিউয়ার পান চলচ্চিত্রের নতুন এই বাসিন্দা। এমন দৃষ্টান্ত এর আগে নাকি দেখা যায়নি। আড্ডায় নুসরাত ফারিয়া বন্ধু এবং ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি নিজের প্রথম ছবি ‘আশিকি’র জন্য দোয়া চেয়েছেন। ফারিয়া বলেন, ‘ফেসবুকের লাইভ আড্ডার এই অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। জানতাম ভালো সাড়া পাবো। কিন্তু এতোটা বিস্ময়কর সাড়া আসবে- তা ভাবিনি। তবে সময় স্বল্পতার কারণে অনেক প্রশ্নের উত্তর দিতে পারিনি।  এজন্য সিদ্ধান্ত নিয়েছি ধারাবাহিকভাবে আড্ডা করার।’ আগামী ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় আরও বড় পরিসরে আড্ডা দেবেন নুসরাত ফারিয়া। ওইদিন তার সঙ্গে ‘আশিকি’ ছবির পুরো টিম থাকবে। 7346-faria_2 এদিকে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউটিউবে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার প্রথম ছবির আরেকটি গানের ভিডিও। এর শিরোনাম ‘এই আশিকি’। ছবিটি মুক্তি আসন্ন কোরবানির ঈদে। এতে তার সহশিল্পী ওপারের অঙ্কুশ।