ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৩:৪২:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

নুসরাত সুন্দরী! আমি দেখতে সুন্দর নই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১২ মে ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ওরও দু’টো পা, আমারও দু’টো পা। ওরও দু’টো হাত, আমারও দু’টো হাত। ওরও দু’টো কিডনি, আমারও দু’টো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার।

নুসরাত জাহানের সঙ্গে নিজের তফাৎ একটাই। সেটা কী? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’’

শনিবার হাসনাবাদের প্রচারসভায় বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরাতকে সঙ্গে নিয়ে বক্তৃতা করছিলেন মমতা। সেখানেই তিনি বলেন, ‘‘নুসরাত আমাদের ঘরের মেয়ে। আমি হিন্দু, নুসরাত মুসলমান। আমাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ওরও যা রক্ত, আমারও তাই রক্ত। ওরও দু’টো চোখ, আমারও দু’টো চোখ।

ওরও দু’টো পা, আমারও দু’টো পা। ওরও দু’টো হাত, আমারও দু’টো হাত। ওরও দু’টো কিডনি, আমারও দু’টো কিডনি। ওরও একটা লিভার, আমারও একটা লিভার। একটাই পার্থক্য। ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর নই।’’

শোনামাত্র নুসরাত নিজে হেসে ফেলেন। হাসতে থাকেন শ্রোতারাও। মমতাও হাসেন। হেসে বলেন, ‘‘আরে একটু হাসাতেও তো হয়, না! সব সময় গম্ভীর থাকলে কি হয়?’’সূত্র: আনন্দবাজার

-জেডসি