ঢাকা, রবিবার ২৭, সেপ্টেম্বর ২০২৬ ৫:০৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার একটানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে ব্যাংকক দেশের বাজারে কমল সোনার দাম মেঘনা নদী থেকে ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী বাঙালি কবি এবং নারীবাদী লেখিকা কামিনী রায়ের মৃত্যু দিবস বাংলা সাহিত্যের ১০ নক্ষত্র:যাঁদের সৃষ্টিতে সমৃদ্ধ বাংলাভাষা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন হলিউড অভিনেত্রী হান্না আইনবেন্ডার। বেনিয়ামিন নেতানিয়াহুর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে এক বিক্ষোভের আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেফতার হন আইনবেন্ডার।

গ্রেফতারের পর ইনস্টাগ্রামে এক বিবৃতি দেন অভিনেত্রী। সেখানে আইনবেইন্ডার লেখেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর লজ্জাজনক নিউইয়র্ক সফরের প্রতিবাদ করতে গিয়ে আমার ও আমার বন্ধুদের গ্রেপ্তারের ছবিগুলো যদি কোনো কিছুর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে সেটি হোক ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের বিরুদ্ধে ইসরায়েলের চালানো ভয়াবহ গণহত্যামূলক যুদ্ধের দিকে। বসতি স্থাপনকারীদের হামলা; বাড়িঘর ধ্বংস; মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন তাদের ওপর বোমা হামলা—এমন অপরাধ, যা প্রতিদিনই ঘটে, কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রায় কোনো কাভারেজই পায় না।’


ওই বিবৃতিতে নেতানিয়াহুকে রক্তপাতের মূল পরিকল্পনাকারী সম্বোধন করে আইনবেন্ডার লেখেন, ‘এত রক্তপাতের মূল পরিকল্পনাকারী আমাদের শহরগুলোতে অবাধে ঘুরে বেড়াচ্ছেন—এই সত্য রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের জন্যই একটি অভিযোগপত্র, যারা বেনিয়ামিন নেতানিয়াহুর মতো গণহত্যার স্থপতিদের সক্ষম করে এবং সুরক্ষা দেয়।’

গণহত্যা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও সমালোচনা করেন অভিনেত্রী। বলেন, এই হত্যাযজ্ঞ, লুটপাট ও ভূমি দখল বন্ধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্র সরকারের রয়েছে। কিন্তু তার বদলে সরকার ‘গাজার কসাই’কে দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে।
ওই বিক্ষোভ থেকে আইনবেন্ডারের সঙ্গে আটক হন সুসান সারান্ডন, ইন্দিয়া মুর, কৌতুক অভিনেতা ক্যালেব হিয়ারন, হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিংয়ের মতো তারকাসহ আরও অনেকে। অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন বিক্ষোভে। ওই সময় তাদের হাতে ছিল ‘বোমায় নয়, মানুষকে অর্থ দিন’ লেখা প্ল্যাকার্ড।