নেদারল্যান্ডসে বন্দুক হামলা, বহু হতাহতের আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলীয় প্রদেশের রাজধানী শহর ইউট্রেখটে এক ট্রামে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। বেশকিছু গণমাধ্যম বলছে, গুলিতে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার স্থানীয় সময় সকাল পৌনে এগারোটায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউট্রেখটের পুলিশ বলছে, সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের জরুরি সেবা বিভাগের সদস্যরা গোলাগুলির স্থানটি ঘেরাও করেছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নেদারল্যান্ডস পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট রয়েছে ঘটনাস্থলে। পুলিশ জরুরি সেবাদাতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর সুবিধার্থে আশপাশের সব রাস্তা ফাঁকা রাখতে আহ্বান জানিয়েছে।
নিউজিল্যান্ডে ব্রেন্টন ট্যারান্ট নামের এক উগ্রবাদী শ্বেতাঙ্গর হামলার রেশ কাটতে না কাটতেই ইউরোপের শান্তিপূর্ণ এই দেশটিতে গোলাগুলির ঘটনা ঘটলো। তবে গোলাগুলিতে ঠিক কতজন আহত হয়েছে সে সম্পর্কে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।
-জেডসি
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি











