নেপালের কাছে টাইব্রেকারে সিরিজ হারল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১৬ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
গত বছরের সেপ্টেবরে স্বাগতিক নেপালকে হারিয়েই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে মাত্র ১০ মাসের ব্যবধানেই পাল্টে গেল জাতীয় নারী ফুটবল দলের চেহারা। সাবেক প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেল বাংলার বাঘিনীরা। ফলে ঘরের মাঠে সফরকারী নেপালের মেয়েদের কাছে সিরিজ হারল সাবিনা খাতুনের দল।
রোববার (১৬ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার সিরিজের দ্বিতীয় ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে গড়ায় টাইব্রেকারে। যেখানে পেনাল্টি শুটআউটে নেপালের কাছে ২-৪ ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচটিও নাটকীয়ভাবে ১-১ গোলে ড্র হয়েছিল।
আজকের ম্যাচে বাংলাদেশ গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছিল। তবে প্রথমার্ধে সফরকারী নেপালই গোলের বেশি সুযোগ সৃষ্টি করেছিল। তাদের ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারী বেশ কয়েকটি আক্রমণ করলেও জালের দেখা পায়নি। পক্ষান্তরে বাংলাদেশও গোলের সুযোগ পেয়েছিল। অধিনায়ক সাবিনা খাতুন নেতৃত্বে বাংলাদেশ দল গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ তিন জন খেলোয়াড় পরিবর্তন করে। রিতু পর্ণা চাকমা, সুমাইয়া, রিপাকে নামান কোচ মাহবুবুর রহমান লিটু। খেলোয়াড় পরিবর্তন করেও ম্যাচের ফলাফল বদলাতে পারেনি বাংলাদেশ। ইনজুরি সময়ে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ গোল করতে পারেনি।
এরপর টাইব্রেকারের জন্য নেপাল গোলরক্ষক পরিবর্তন করে শেষ পর্যন্ত ২-৪ ব্যবধানে জয় পায় নেপাল। যদিও ফিফার হিসাবে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ড্রই থাকবে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











