নেপালের জনপ্রিয় ৫ দর্শনীয় স্থান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৮ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নেপালের কথা মনে করতেই যেনো চোখে ভেসে ওঠে সাদা বরফে আচ্ছাদিত মাউন্ট এভারেস্ট তথা হিমালয়ের কথা। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বত শৃঙ্গ জয় করার স্বপ্ন অনেকের মনেই আছে। হিমালয়ের টানে প্রতিবছর অসংখ্য পর্যটক নেপালে আসেন। শ্বেত শুভ্র হিমালয় পর্বতমালা ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ভরা দেশটিতে রয়েছে অসংখ্য টুরিস্ট স্পট। নেপালের এমনটি পাঁচটি দর্শনীয় স্থান সম্পর্কে জানুন।
১. কাঠমান্ডু
নেপাল ঘুরতে গিয়ে সবার প্রথমে পর্যটকরা কাঠমান্ডু শহরে আসেন। কাঠমান্ডু নেপালের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। শহরটিতে ১৫ লাখ লোকের বসবাস। এখানে রয়েছে মন্দির, মঠ ও আশ্রম। পর্যটকরা এই শহরে ঘুরে বেশ আনন্দ পান। শহরটি সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয়। পুরাতন শহরের গোলকধাঁধার মতো গলির কেন্দ্রস্থলে অবস্থিত দরবার স্কয়ার, যা ইন্দ্রযাত্রার সময় উন্মত্ত হয়ে ওঠে।
pokhara
২. পোখরা
কাঠমান্ডুর পর নেপালের দ্বিতীয় বড় শহর পোখরা। সমুদ্র থেকে ৯০০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় এই শহরটি অবস্থিত। শহরটিতে এসে নৌভ্রমণে গিয়ে বেশ আনন্দ মেলে। কেননা, পোখরা নৌবিহারের জন্য যেনো স্বর্গরাজ্য। এই শহরের চারপাশে রয়েছে দৃষ্টিনন্দন বিপনী বিতান। এছাড়াও রয়েছে স্বপ্নময় ক্যাফে, রেস্তোরাঁ - যা শহরটিকে পোস্টকার্ডের মতো সুন্দর রূপ দিয়েছে।
৩. এভারেস্ট বেইজ ক্যাম্প পরিদর্শন
নেপালে আসা পর্যটকদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে মাইন্ট এভারেস্ট বেইজ ক্যাম্প পরিদর্শনে যাওয়া। যা আপনাকে হিমালয়ের আরও কাছে নিয়ে আসবে। সেই সঙ্গে সুযোগ করে দেবে আরও কিছু পর্বত চূড়া উপভোগের। যেমন,মাকালু, আমা দাবানলে, লেটাসে এবং চো ওয়ু । এছাড়াও ওখানে গেলে পূর্ব নেপালের গাছপালা ও প্রাণীজগতের তলদেশে ট্র্যাকিং করার সুযোগ মিলবে।
৪. কাঠমান্ডু দরবার স্কোয়ার
নেপাল ভ্রমণে গিয়ে ঘুরে আসতে পারেন দরবার স্কোয়ার থেকে। দরবার স্কয়ার ঘুরলে মনে হবে এ যেন এক জীবন্ত জাদুঘর। এই জনপ্রিয় চত্বরে, এই অঞ্চলের শাসনকারী শাহ এবং মল্ল রাজাদের প্রাসাদগুলো রয়েছে। কাঠমান্ডু দরবার চত্বরটি হনুমান ধোকা প্রাসাদ ভবনেরও একটি স্থল। এটি ঊনবিংশ শতক পর্যন্ত নেপালের রাজাদের রাজকীয় বাসভবন ছিল। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো এই জায়গাতে অনুষ্ঠিত হত এবং সেই ঐতিহ্য আজও চলে আসছে। যারা নেপাল ঘুরতে যান তাদের কাছে এটি একটি জনপ্রিয় জায়গা।
৫. নাগরকোট
নাগরকোট ২১৯৫ মিটার উচ্চতায় অবস্থিত। এটি ভক্তপুর জেলার অন্যতম মনোরম স্থান হিসেবে বিবেচিত। জায়গাটি মাউন্ট এভারেস্টসহ হিমালয় পর্বতমালার সূর্যোদয়ের দৃশ্যের জন্য পরিচিত। সেইসাথে পূর্ব নেপালের হিমালয় পর্বতমালার অন্যান্য শৃঙ্গগুলোর জন্যও পরিচিত। নাগরকোট গেলে কাঠমান্ডু উপত্যকার দৃশ্যও চোখে পড়ে।
- পার্লার উদ্বোধনে গিয়ে বিতর্কে পরীমণি
- সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
- খুবই এক্সসাইটিং একটা জার্নি হবে: সাবিলা নূর
- বিপিএলে আসছেন ‘সিলেটের জামাই’ মঈন আলি
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- মির্জা ফখরুলের পক্ষে ভোট চাইলেন তাঁর স্ত্রী-মেয়ে
- মাথা গোঁজার ঠাঁই হলো বীরাঙ্গনা যোগমায়ার
- তাসমানিয়ার জঙ্গলে নিখোঁজ তরুণীর ফোন মিলল দুই বছর পর
- বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
- ভারতে কঠিন পরীক্ষায় হোয়াটসঅ্যাপ
- মেডিকেল ভর্তি পরীক্ষায় চমক দেখালেন ৬ কন্যা
- কিডনির রোগের আসল কারণ খুঁজে পেলেন গবেষকরা
- শীতে খসখসে ত্বক? ৩ উপাদানেই মিলবে সমাধান
- আজ মহান বিজয় দিবস
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- আজ মহান বিজয় দিবস
- আজ থেকে শুরু হচ্ছে নারী ক্রিকেট লিগ
- সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার
- ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয় নাবিহা, তৃতীয় তাহমিদুল
- যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তায় টিকটকের বিনিয়োগকারীরা
- বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত
- নির্বাচন সামনে রেখে চোরাগোপ্তা হামলার শঙ্কা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই
- ‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ ভক্তরা
- মা-মেয়েকে হত্যায় ব্যবহৃত সেই ছুরিও ছিল চুরি করা
- দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’
- বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
- ওয়াংখেড়েতে এক ফ্রেমে ক্রিকেট ঈশ্বর ও ফুটবল জাদুকর









