ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ২:১৮:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

নেপালে পার্লামেন্টের নিম্ন কক্ষ ভেঙ্গে দিলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ২২ মে ২০২১ শনিবার

নেপালে পার্লামেন্টের নিম্ন কক্ষ ভেঙ্গে দিলেন প্রেসিডেন্ট

নেপালে পার্লামেন্টের নিম্ন কক্ষ ভেঙ্গে দিলেন প্রেসিডেন্ট

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি আগামী ১২ ও ১৯ নভেম্বর নতুন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার দেশটির প্রতিনিধি পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছেন। নতুন একটি সরকার গঠনের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর তিনি এটি ভেঙ্গে দিলেন। খবর সিনহুয়ার।

প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পরামর্শে প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি দেশটির সংবিধানের ৭৬ (৭) ধারা অনুযায়ী প্রতিনিধি পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামী ১২ ও ১৯ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের আহ্বান জানান।

নেপালের সংবিধানের ৭৬ (৭) ধারা অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্টের নিম্ন কক্ষ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন আহ্বান করে থাকেন। ক্ষমতাসিন প্রধানমন্ত্রী আস্থা ভোট অর্জনে বা নতুন কাউকে দায়িত্ব দিতে ব্যর্থ হলে এটি করা হয়ে থাকে।

ওলি পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণার পরামর্শ দেয়ার ব্যাপারে শুক্রবার রাতে তার মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক আহ্বান করেন এবং পরে তিনি প্রেসিডেন্টকে এটি ভেঙ্গে দেয়ার পরামর্শ দেন।