ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:১১:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

নেপালে বজ্রসহ বৃষ্টিতে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নেপালের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে বজ্রসহ বৃষ্টিপাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪০০ জন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় দেশটির বারা ও পারসা জেলার বেশ কয়েকটি গ্রামে বজ্রসহ বৃষ্টিপাত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

সূত্র জানিয়েছে, দেশটির রাজধানী কাঠমান্ডু থেকে ১২৮ কিলোমিটার দক্ষিণে বারা জেলায় ২৪ জন মানুষের মৃত্যু হয়েছে। অপর ব্যক্তি পারসা জেলায় মারা গেছেন।

নেপালের জাতীয় জরুরি সেবা কেন্দ্র জানিয়েছে, দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আবহাওয়া খারাপ থাকায় ক্ষতিগ্রস্ত অনেক দুর্গম এলাকায় উদ্ধারকারীরা এখনও পৌঁছাতে পারেননি।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এক টুইট বার্তায় জানিয়েছেন, বজ্রসহ বৃষ্টিপাতের ঘটনায় তিনি ২৫ জনের মৃত্যু ও ৪০০ লোক আহত হওয়ার খবর পেয়েছেন। ভয়াবহ এই ঝড় ও বৃষ্টিপাতে হতাহতের ঘটনায় তিনি নিহতদের পরিবারের প্রতি দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

অন্যদিকে নেপালি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে।

-জেডসি