ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৪:০৬:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

নেলসন ম্যান্ডেলার কন্যা জিন্দজি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

নেলসন ম্যান্ডেলার কন্যা জিন্দজি মারা গেছেন

নেলসন ম্যান্ডেলার কন্যা জিন্দজি মারা গেছেন

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার কনিষ্ঠ কন্যা জিন্দজি ম্যান্ডেলা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। আজ সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।

তিনি মৃত্যুর সময় ডেনমার্কের রাষ্ট্রদূত ছিলেন।

সরকারি সম্প্রচার কেন্দ্র এসএবিসি পরিবেশিত খবরে বলা হয়, ‘সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা এবং অদম্য সংগ্রামী উইনি মদিকিজেলার ৫৯ বছর বয়সী কন্যা আজ ভোরে জোহানেসবার্গের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।