নৌকার জোয়ার এসেছে: আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নৌকার জোয়ার এসেছে। ষোলো তারিখে নৌকার জয় হবে ইনশাল্লাহ।
তিনি আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি ১৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সকাল দশটায় তার প্রচারণায় বের হওয়ার কথা। এর আগে সকাল আটটা থেকেই হাজার হাজার নেতা-কর্মী ও এলাকাবাসি জনপ্রিয় এ নেতার বাড়ির সামনে এসে অপেক্ষা করতে থাকেন কখন তিনি প্রচারণায় নামবেন। বেলা সোয়া দশটায় তিনি প্রচারণায় নামলে তার পেছনে দীর্ঘ মিছিল এগুতে থাকে। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তার এলাকা মুখরিত করে তোলে।
১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ, বেপারী পাড়া, এক নম্বর বাবুরাইল, দুই নম্বর বাবুরাইল, জল্লারপাড়াসহ বিভিন্ন মহলায় গেলে উঁচু ভবন থেকে মহিলারা ফুল ছিটিয়ে তাকে অভিনন্দন জানান। অনেকে তাকে ফুলের নৌকা উপহার দেন।
এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফারোজা হাসান বিভা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ।
গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে বৃষ্টি হলেই নাকি আমার এখানে জলাবদ্ধতা তৈরী হয়। যারা নির্বাচন উপলক্ষে বাইরে থেকে এসেছে তাদের একথা বিশ্বাস করানো যাবে। কিন্তু যারা এ শহরে থাকেন তারা জানেন এ কথা সত্য নয়।
তিনি বলেন, মুষলধারে বেশিক্ষন বৃষ্টি হলে বঙ্গবন্ধু সড়কে পানি জমে একথা সত্য। কিন্তু আধঘন্টার মধ্যেই এ পানি নেমে যায়।
ডা. আইভী বলেন, আমরা যেসব জলাশয়ে সিটি কর্পোরেশনের ড্রেনের শেষ প্রান্ত রেখেছিলাম সেগুলির অনেকগুলিই অবৈধভাবে দখল হয়ে গেছে। এগুলির বেশ কয়েকটি সিটি কর্পোরেশনের বাইরে। তবে আমরা বৃষ্টির পানি নামার জন্য এখন শহরের সব ড্রেনই শীতলক্ষা নদীমুখি করছি। এর অনেকগুলি প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। কয়েকটা বাস্তবায়নের পথে আছে।
ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেমন সাড়া পাচ্ছি আপনারাই দেখতে পাচ্ছেন। আমার পেছনে জনতার ঢল। মা- বোনেরা বাসা বাড়িতে দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়ছে, ফুল ছিটিয়ে দিচ্ছে। এতেই বোঝা যায় তারা আমার উন্নয়নের সমর্থক, শেখ হাসিনার উন্নয়নের সমর্থক।
ডা. সেলিনা হায়াৎ আইভি বলেন, নৌকার জোয়ার তৈরী হয়েছে। এই জোয়ারে ইনশাল্লাহ ১৬ তারিখে নৌকা জয়ী হবে।
সিটি কর্পোরেশনের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে প্রতিপক্ষের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এক টাকাও ট্যাক্স বাড়ানো হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী, এসেসমেন্ট অনুযায়ী ট্যাক্স আদায় করা হচ্ছে। এ অভিযোগ ভিত্তিহীন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার











