ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:০১:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নৌ-রুটে বাড়লো লঞ্চ চলাচলের সময়সীমা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার এবং শরিয়তপুরের মাঝিকান্দি নৌ-রুটে লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) নতুন সময়সীমায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লঞ্চ চলাচল করে । এর আগে সকাল ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ রুটে লঞ্চ চলাচল করতো। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এদিকে, এ রুটে ফেরি বন্ধ থাকার কারণে লঞ্চে যাত্রীদের স্বাভাবিক ভিড় রয়েছে বলে জানানো হয়েছে।

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক এবং সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ চলাচল করছে।

পূর্বের সময় থেকে দেড় ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। নির্দিষ্ট সময়ের বাইরে কোনো লঞ্চ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা চলমান থাকবে। এ নৌ-রুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে।