ন্যান্সি অ্যাস্টর: দুনিয়ার আইনসভায় প্রথম নারী
অনু সরকার | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ পিএম, ১ ডিসেম্বর ২০১৯ রবিবার
ন্যান্সি অ্যাস্টর: দুনিয়ার আইনসভায় প্রথম নারী
একশো বছর আগে আজকের দিনেই ব্রিটেনের পার্লামেন্টে আসন গ্রহণ করেন ন্যান্সি অ্যাস্টর। দুনিয়ার আইনসভায় প্রথম নারী। আজকের তারিখটি পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব সম্ভবত ৮ মার্চ, বিশ্ব নারী দিবসের চেয়েও বেশি। এ দিনই, ১৯১৯ সালের পয়লা ডিসেম্বর, হাউস অব কমন্স-এর প্রথম নারী সদস্য হিসেবে আসন গ্রহণ করেন লেডি ন্যান্সি উইচার ল্যাংহর্ন অ্যাস্টর।
১২৬৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট তৈরির পর কোনও নারী সেখানে পদার্পণ করেননি। গণতন্ত্রের সেই সৌধে প্রথম নারীর পদক্ষেপ ঘটল পার্লামেন্ট-প্রতিষ্ঠার ৬৫৪ বছর পর— ন্যান্সি অ্যাস্টর!
আমেরিকার ভার্জিনিয়া প্রদেশে ১৮৭৯ সালের ১৯ মে ন্যান্সির জন্ম। মা-বাবার এগারোটি সন্তানের মধ্যে তিনি অষ্টম। নিউ ইয়র্ক সিটিতে লেখাপড়া করতে গিয়ে ন্যান্সির সঙ্গে প্রেম হয় মার্কিন সোশ্যালাইট দ্বিতীয় রবার্ট গোল্ড শ-এর। ১৮৯৭-এর ২৭ অক্টোবর তারা বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে পাঁচ বছরও টেকেনি, ১৯০৩ সালে বিচ্ছেদ। বাবার কাছে ফিরে এলেন ন্যান্সি।
দু’বছর পর ইংল্যান্ডে চলে এলেন ন্যান্সি। তার বুদ্ধিদীপ্ত রসবোধ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের চুম্বকে ঘায়েল হল অভিজাত ব্রিটিশ সমাজ। আলাপ হল ধনী পরিবারের সন্তান ওয়ালডর্ফ অ্যাস্টরের সঙ্গে। অতঃপর বিয়ের সিদ্ধান্ত নিতে দেরি হল না তাদের।
কনজ়ারভেটিভ পার্টি অব প্লাইমাউথ, সাটন-এর তরফে এমপি ছিলেন ওয়ালডর্ফ অ্যাস্টর। ১৯১৯ সালে পারিবারিক কারণে তিনি পদত্যাগ করলে, ওই আসনের জন্য প্রার্থী হন ন্যান্সি। তখন তার বয়স ৪০। সকলকে অবাক করে দিয়ে বিপুল ব্যবধানে ভোটে জিতে পার্লামেন্টের সদস্য হলেন তিনি। অ্যাস্টর পরিবারের পরিচিতিই তার সাফল্যের মূলে, এই কথার উত্তরে তার সরস মন্তব্য, ‘‘আমি আমার স্বামীকে ছাপিয়ে গিয়েছি, সব বিবাহিত মহিলারাই তা-ই করেন।’’
নিজস্ব ভঙ্গিতে নারীমুক্তির কথা বারবার বলেছেন ন্যান্সি। তিনি বলেছিলেন, ‘‘আমরা ছেলেদের টেক্কা দেওয়ার কথা বলছি না, সেটা আমরা চিরকালই দিয়ে এসেছি, আমাদের দাবি সমান অধিকার।’’ এ বিষয়ে একবার উইনস্টন চার্চিলের সঙ্গে তার বাগ্যুদ্ধ হয়। ব্লেনহেম প্যালেসে উইনস্টন চার্চিলের সঙ্গে দেখা করতে গিয়েও ন্যান্সি নারীমুক্তির নানা অ্যাজেন্ডা তুলে ধরেন। প্রতিটি বক্তব্যেরই বিরোধিতা করেন চার্চিল।
হাল ছেড়ে দিয়ে ন্যান্সি বলেন, ‘‘উইনস্টন, তুমি যদি আমার স্বামী হতে, আমি নিশ্চিত তোমার কফিতে বিষ মিশিয়ে দিতাম!’’ চার্চিলও পাল্টা বলেছিলেন, ‘‘যদি তুমি আমার স্ত্রী হতে, আমি কফিটা খেয়ে নিতাম।’’
১৯১৯ সাল থেকে টানা ২৬ বছর পার্লামেন্টের সদস্য ছিলেন ন্যান্সি অ্যাস্টর। ১৯৪৫ সালে অবসর নেওয়ার সময় তার বয়স ৬৬। তারপরও ১৯ বছর বেঁচে ছিলেন তিনি। স্বভাবসিদ্ধ রসবোধ হারাননি মৃত্যুশয্যাতেও। বিছানার চারপাশে মানুষের জমায়েত দেখে তিনি বলেছিলেন, ‘‘আজ কি আমি মারা যাচ্ছি! না কি আজ আমার জন্মদিন?’’
পঁচাশি পূর্ণ হওয়ার আগেই, ১৯৬৪ সালের ২ মে ন্যান্সি অ্যাস্টরের মৃত্যু হয়।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার

