ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২২:৫৮:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

নড়াইল : ল্যাকটেটিং-মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন প্রায় ৮ হাজার নারী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

নড়াইল জেলায় বর্তমানে মোট ৭ হাজার ৮১৭ নারী ল্যাকটেটিং ও মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন। অর্থনৈতিক দৈন্যতার কারণে মায়েরা যাতে পুষ্টিকর খাদ্যগ্রহণ থেকে বঞ্চিত না হন এবং তাদের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় যাতে পুষ্টির ঘাটতি না হয় সে লক্ষ্যে সরকার এ ভাতা প্রদান করছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৩টি পৌরসভার ১ হাজার ৮৫০ নারীকে প্রতিমাসে ১৪ লাখ ৮০ হাজার টাকা ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান করা হচ্ছে।প্রতিমাসে ৮শ’ টাকা হারে এ ভাতা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়াও জেলার ৩টি উপজেলার ৩৯টি ইউনিয়নের ৫ হাজার ৯৬৭ জন নারীকে মাসে ৪৭ লাখ ৭৩ হাজার ৬শ’ টাকা মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হচ্ছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, ল্যাকটেটিং মাদার ভাতার উপকারভোগীদের মধ্যে নড়াইল পৌরসভায় ১ হাজার জন, কালিয়া পৌরসভায় ৪৫০ জন এবং লোহাগড়া পৌরসভায় ৪শ’ জন নারী রয়েছেন।

অন্যদিকে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ১ হাজার ৯৮৯ জন নারী, লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে ১ হাজার ৮৩৬ জন নারী এবং কালিয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ১ হাজার ৯৮৯ জন নারী।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলরগণ এবং উপজেলায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপকারভোগীদের আবেদন যাচাই-বাছাই করে থাকেন। পরে মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে উপকারভোগীদের নাম চূড়ান্ত করা হয়। এরপর তারা প্রত্যেকে ১০টাকা দিয়ে ব্যাংক হিসাব খোলার পরে তাদের হিসাবে ভাতার টাকা পৌঁছে যায়। উপকারভোগী তালিকাভূক্ত হবার পর ৩ বছর এ ভাতা পেয়ে থাকেন।
 
এ বিষয়ে নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান জানান, সরকার অপেক্ষাকৃত দরিদ্র পরিবারের নারীদের ল্যাকটেটিং মাদার ভাতা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান করে থাকে।

তিনি বলেন, অর্থনৈতিক দৈন্যতার কারণে মায়েরা যাতে পুষ্টিকর খাদ্যগ্রহণ থেকে বঞ্চিত না হন এবং তাদের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষায় যাতে পুষ্টির ঘাটতি না হয় সে লক্ষ্যে সরকার এ ভাতা প্রদান করছে।