নড়াইলে বোরো ধানের বাম্পার ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৪ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চলতি মৌসুমে নড়াইলের ৩ উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।জেলার লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলায় আবাদ হওয়া ৯৯ভাগ জমির পাকা ধান ইতিমধ্যে কৃষকরা কেটে ঘরে তুলেছেন বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানিয়েছেন। ধানের ফলন ভালো হওয়ায় এবং কর্তন করা পাকা বোরো ধান ঘরে তুলতে পারায় খুশি কৃষাণ-কৃষাণীরা।নড়াইল জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে জেলার ৩উপজেলায় ৫০ হাজার ২৫হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় ২৩ হাজার ২৫৫ হেক্টর জমিতে,কালিয়া উপজেলায় ১৬হাজার ৫২০ হেক্টর জমিতে এবং লোহাগড়া উপজেলায় ১০হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।আবাদ হওয়া জমির উৎপাদিত ধান থেকে ২লাখ ২০হাজার ৭৩০ মেট্রিক টন চাল পাওয়া যাবে বলে কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, খাদ্য সংকট যাতে না হয় সে লক্ষ্যে বোরো চাষে সফলতার জন্য প্রতিবছরের ন্যায় এবারও কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রয়োজনীয় সার ও উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা হয়।সরকারের নির্দেশনায় বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক কৃষকদের স্বল্প সুদে সহজ শর্তে ঋণ প্রদান করে। প্রাকৃতিক দুূর্যোগ আসার আগে বোরো ধান কেটে ঘরে তোলায় চলতি বছর এ ফসলটির বাম্পার ফলন হয়েছে বলে তিনি জানান।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী



