নড়াইলে ৪৯হাজার ৯৪০ হেক্টর জমিতে বোরো আবাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
চলতি মৌসুমে জেলার তিন উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১হাজার ৪ শত ৫০ হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।কৃষি বিভাগ ৪৮ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও শেষমেষ আবাদ হয়েছে ৪৯হাজার ৯৪০ হেক্টর জমিতে।পাকা ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা।সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিস্তীর্ন মাঠ জুড়ে এখন কাঁচা-আধাপাকা ধানের শীষ বাতাসে দোল খাচ্ছে।অনেকে বাংলা মাসের পহেলা বৈশাখে আগাম জাতের ধান কাটা শুরু করবেন বলে জানিয়েছেন। ধান পাকার আগ মূহুর্তে ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ৩ উপজেলায় ৪৯হাজার ৯৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩হাজার ২শ’ হেক্টর জমিতে, কালিয়া উপজেলায় ১৬হাজার ৫১০ হেক্টর জমিতে এবং লোহাগড়া উপজেলায় ১০হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আবাদ হওয়া জমিতে ২ লাখ ১২ হাজার ১০৩ মেট্রিক টন ধান উৎপাদিত হবে বলে কৃষি কর্মকর্তারা আশা পোষণ করছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে সময়মতো উন্নতমানের বীজ,পর্যাপ্ত সার ও কীটনাশক চাষিদের মাঝে সরবরাহ করার কারণে জেলায় বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি কর্মকর্তারা এ প্রতিনিধিকে জানিয়েছেন।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, কৃষি কর্মকর্তাদের নিয়মিত তদারকি এবং কৃষকদের আগ্রহে প্রতি বছর এ জেলায় বোরো ধান চাষ বাড়ছে।বংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য বানিজ্যিক ব্যাংক বোরো ধান চাষের জন্য সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদান করেছে।এছাড়া সময়মতো উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ,চাহিদা অনুযায়ী সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।ধান কেটে ঘরে তোলা পর্যন্ত অনুকূল আবহাওয়া বজায় থাকলে এ জেলায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রযেছে।উৎপাদিত ধান থেকে এলাকার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ধান-চাল অন্যত্র সরবরাহ করা সম্ভবপর হবে বলে তিনি জানান।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



