ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১২:৪২:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

পথশিশু ও রিকশাচালকদের মুখে হাসি ফোটাল ‘ওয়াল্ড ইনোসেন্ট নার্সারি’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার

স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াল্ড ইনোসেন্ট নার্সারির (ডাব্লিউআইএন) উদ্যোগে পথশিশু ও রিকশাচালককের হাতে ঈদের উপহার তুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ আয়োজন করা হয়।

প্রায় ৬০ জন রিকশাচালক ও পথশিশুদের ঈদ উপহার দেয়া হয় তরুণদের এই সংগঠনের পক্ষ থেকে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা জান্নাতুন নাঈম বলেন, ‘প্রতিটি সুবিধাবঞ্চিত শিশু ফুলের মতো। এই ফুলগুলোকে নিয়ে সহানুভূতির মালা গাঁথার মাধ্যমে সুন্দর সমাজ বির্নিমাণ সম্ভব।’

‘আমরা প্রত্যেকে যদি নিজ জায়গা থেকে সুবিধাহীন মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজ উন্নত হবে। সৌন্দর্য ঝরে পড়বে সমাজের বুকে। ভালোবাসা গলে পড়বে দেশের বুকে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াল্ড ইনোসেন্ট নার্সারির স্বেচ্ছাসেবক ঢাবি ছাত্র সুজন, কামাল, নাঈম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র ওমর ফারুকসহ অনেকে।

সংগঠনটি পাঁচ বছর ধরে সুবিধাবঞ্চিকত মানুষের জন্য কাজ করে আসছে। এ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা চেয়েছেন সংগঠটির প্রতিষ্ঠাতা জান্নাতুন নাঈম।