পদত্যাগ করতে পারেন তেরেসা মে!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রেক্সিট পরিকল্পনা সফল না হলে পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।
ব্রেক্সিট বিষয়ে তেরেসা মের ব্যর্থতার কারণে তার পদত্যাগের দাবি জানিয়ে আসছেন ব্রিটিশ পার্লামেন্টের বেশ কয়েকজন এমপি। সম্প্রতি সেসব এমপির সঙ্গে বৈঠক করেছেন তেরেসা মে।
এক সূত্রের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমপিদের সঙ্গে বৈঠকের পর থেরেসা মে অঙ্গিকার করেছেন যে, আগামী মাসে ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট নিয়ে ভোটাভুটির পর নির্বাচনের সময়সীমা জানাবেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে মে সরকারের প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিটি প্রত্যাখ্যাত হয়। এভাবে তিনবার প্রত্যাখ্যান হওয়ার পর আবারও ব্রেক্সিট পরিকল্পনা উত্থাপন করতে যাচ্ছেন তেরেসা।
এবারও অনুমোদন না হলে তেরেসা মে পদত্যাগ করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এ বিষয়ে ইতিমধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন নিজের ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তেরেসা মে পদত্যাগ করলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব।
উল্লেখ্য, গত বছর শেষের দিকে একটি আস্থা তেরেসা মে ভোটে পার পেয়ে যান। সে সময় ডিসেম্বরের আগে আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী আসা সম্ভব নয় বলে রায় দিয়েছিলেন পার্লামেন্ট সদস্যরা।
কিন্তু এই গ্রীষ্মে ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার কারণে পদত্যাগের জন্য দারুণ চাপে রয়েছেন তেরেসা।
এদিকে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য সময়সীমা আরও চার মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেছে ইউরোপীয় ইউনিয়ন।
গত ২৯ মার্চ ব্রেক্সিট কার্যকর করার কথা ছিল। সেটি কার্যকর করতে না পারায় ১২ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।
গত ১০ এপ্রিল ব্রাসেলস সম্মেলনে ব্রেক্সিট বাস্তবায়নের সময়সীমা ৩০ জুন পর্যন্ত করার জন্য তেরেসা মে আবেদন করেছিলেন।
কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সেই সময়সীমা আরও চার মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











