পদত্যাগ করলেন রাজশাহী এনসিপি’র যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা
রাজশাহী প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শামীমা সুলতানা মায়া জানান, জুলাই অভ্যুত্থানের সময় তিনি রাজশাহীতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এরপর থেকে দলের দায়িত্ব পালনে সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন সমালোচনা, মিথ্যা অভিযোগ, বিভ্রান্তিমূলক প্রচারণা এবং নানামুখী চাপে তার পক্ষে আর সৎভাবে দলের কার্যক্রমে যুক্ত থাকা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।
মায়া আরও জানান, মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনায় প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় পদত্যাগকেই তিনি শ্রেয় মনে করেছেন।
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতে গণমানুষের আস্থা অর্জনে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এনসিপির ওপর সাধারণ জনগণের অনেক আশা-আকাঙ্খা জড়িয়ে আছে। আমি চাই, এনসিপি জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় থাকুক।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



