ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২:৫১:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে ১৮ সেতুতে টোল দিতে হবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু। এদিন ১৮টি সেতুতে টোল দিতে হবে না বলে ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুধু ২৫ জুন খুলনা জোনের আওতাধীন খান জাহান আলী (রূপসা) সেতু ও দড়াটানা সেতু। বরিশাল জোনের দোয়ারিকা-শিকারপুর সেতু, দপদপিয়া সেতু, গাবখান সেতু, বলেশ্বর সেতু, পটুয়াখালী সেতু, শেখ রাসেল সেতু, শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও পায়রা (লেবুখালী) সেতু এবং গোপালগঞ্জ জোনের মোল্লাহাট সেতু, আচমত আলী খান বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, কালনা ফেরী ও শেখ লুৎফর রহমান সেতু (পাটগাতি সেতু) যানজটমুক্ত রাখার উদ্দেশে বর্ণিত ফেরি ও সেতু থেকে টোল আদায় মওকুফ করা হলো।

এর আগে, গত ২০ জুন একই উপলক্ষে বুড়িগঙ্গা সেতু, আড়িয়াল খাঁ সেতু, ও ধলেশ্বরী সেতুতে টোল মওকুফের ঘোষণা দেয় সরকার।