ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২৩:৫৮:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

পদ্মা সেতু হয়ে ফরিদপুর-ঢাকা রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হয়েছে আজ থেকে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টার দিকে ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে করিম গ্রুপের গোল্ডেন লাইন নামে একটি বাস যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে।বিষয়টি নিশ্চিত  করেছেন গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা।

করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. ইমরান হোসেন বলেন, ফরিদপুরে বেশ কয়েকটি পরিবহনের বাস ঢাকা-গাবতলী পথে ফেরি পারাপারে চলাচল করলেও শুধু গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাঙ্গা এক্সপ্রেস মহাসড়ক হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।

তিনি আরও বলেন, ফরিদপুর থেকে এই পরিবহন কোম্পানির ৩০টি বাস ঢাকা যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি পেয়েছে। এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০টি বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার অনুমতি পেয়েছে। এক্ষেত্রে আপাতত আমরা ভাড়া ৩৫০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরে প্রয়োজন হলে এ ব্যাপারে সমন্বয় করা হবে।

গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা বলেন, আমাদের ইচ্ছা এবং ফরিদপুরের যাত্রীদের আকাঙ্ক্ষা ছিল পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খোলার দিনে বাস চলাচল শুরু করার। কিন্তু অনুমোদন না পাওয়ায় পদ্মা সেতু দিয়ে বাস চলাচল শুরুর দুই দিন পর আজ থেকে বাস চলাচল শুরু করতে পেরেছি।

তিনি বলেন, সোমবার এ ব্যাপারে বিআরটিএর আনুষ্ঠানিক অনুমতি আমরা পেয়েছি। এ জন্য আজ সকাল ৬টায় পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদের উদ্দেশে আমাদের প্রথম বাসটি ছেড়ে গেছে।

গোল্ডেন লাইন পরিবহন সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি পারাপারে ঢাকার গাবতলী যেতে নন এসি ৪০ আসনের বাসে যাত্রী প্রতি ভাড়া নেওয়া হয় ৩৫০ টাকা। পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদগামী বাসে যাত্রী প্রতি ভাড়াও ৩৫০ টাকায় থাকবে। ৬টা থেকে শুরু হয়ে প্রতি ঘণ্টায় বাস চলাচল করবে এই রুটে।