ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২২:৫২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

পবিত্র শবে মিরাজ ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র শবে মিরাজ আগামী ২২ মার্চ রবিবার দিবাগত রাতে পালিত হবে। সোমবার বাংলাদেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার জমাদিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে ১৪৪১ হিজরির রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২২ মার্চ রবিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

সভায় প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরির রজব মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আজ (মঙ্গলবার) জামাদিউস সানি মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। কাল বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে। আগামী ২২ মার্চ পবিত্র লাইলাতুল মেরাজ পালিত হবে।

-জেডসি