পরকীয়ায় বিচ্ছেদ বিল গেটস ও মেলিন্ডার!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৬ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
অবশেষে জানা গেলে যে কারণে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে বিল গেটস ও মেলিন্ডার পরিবারে। বিয়ের ২৭ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা। এটা পুরাতন খবর। তবে নতুন খবর হচ্ছে পরকীয়ার কারণে নাকি তাদের দূরে সরে যাওয়া।
পিপল ডটকম ও ডেইলি মেইলের খবরে আঙ্গুল তোলা হয়েছে পৃথিবীর শীর্ষ ধনী বিল গেটসের দিকে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মেলিন্ডা গেটসের সঙ্গে বিশেষ চুক্তি করে পুরানো প্রেমিকার সঙ্গে প্রতি বছর সৈকতে দীর্ঘ সময় কাটাতেন তিনি। ৬৫ বছর বয়সী গেটসের চেয়ে সেই বান্ধবী পাঁচ বছরের বড়। নাম অ্যান উইনব্ল্যাড। মেলিন্ডাকে গেটস যে বছর বিয়ে করেন, সেই ১৯৯৪ সালে অ্যানের সঙ্গে তার ব্রেকআপ হয়।
বিল গেটস এই চুক্তির কথা নিজেও স্বীকার করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে চুক্তির বিস্তারিত তুলে ধরেন তিনি।
ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৮৪ সালে অ্যানের সঙ্গে প্রথম দেখা হয় গেটসের। অ্যান এক সময় উপলব্ধি করেন, গেটস তার বিলিয়ন ডলার সাম্রাজ্য গড়তে দিন-রাত কাজে ডুবে থাকেন। তাই তিনি অন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিলেন। গেটস সেটি বুঝতে পেরে নিজে থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। টাইম ম্যাগাজিনকে তিনি তখন বলেন, ‘মেলিন্ডাকে যখন বিয়ের কথা ভাবি, তখন অ্যানকে ডেকে অনুমতি নেই।’
মেলিন্ডার বিষয়ে অ্যান টাইম ম্যাগাজিনকে বলেন, ‘আমি বলেছিলাম, সে গেটসের জন্য উপযুক্ত। কারণ তার বুদ্ধিবৃত্তিক একটা শক্তি আছে।’
প্রতিবেদেন আরও বলা হয়েছে, শুধু অ্যানের কারণে মেলিন্ডার সঙ্গে গেটসের বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে গেটসের পুরোনো সাক্ষাৎকার থেকে বোঝা গেছে, কমপক্ষে এক দশক অ্যানের সঙ্গে তিনি সময় কাটাতে পারবেন, এমন চুক্তি ছিল মেলিন্ডার সঙ্গে।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










