পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন প্রিয়াংকা গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
কয়েকদিন আগেই ভারতের উত্তর প্রদেশে কৃষকদের আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটক হন প্রিয়াংকা গান্ধী। তাকে রাখা হয়েছিল একটি গেস্ট হাউসে। সেই গেস্ট হাউস ঝাড়ু দিয়ে নিজেই পরিষ্কার করেছিলেন কংগ্রেস নেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি দ্রুত ভাইরাল হয়।
এবার ফের ঝাড়ু হাতে নিয়েছেন এই কংগ্রেস নেত্রী। তবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে প্রিয়াংকা গান্ধী ঝাড়ু হাতে নেন বলে শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে দলিত সম্প্রদায়ের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন প্রিয়াংকা গান্ধী। এ সময় দলিতদের সঙ্গে ঝাড়ু হাতে সেখানকার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন তিনি।
খুদে ব্লগিং সাইদ টুইটারে এ নিয়ে পোস্টও করেছেন প্রিয়াংকা। ওই পোস্টে তিনি জানান, তার দলের সদস্যরা শনিবার বাল্মীকি মন্দিরগুলোর পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন।
এদিকে, আটকের পর প্রিয়াংকার গেস্ট হাউস ঝাড়ু দেওয়ার ছবি ভাইরাল হলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রিয়াংককে খোঁচা দিয়ে মন্তব্য করেছিলেন, মানুষ তাদের এই ধরনের কাজের উপযোগী মনে করে।
টুইটারে আদিত্যনাথের ওই মন্তব্যের জবাব দিয়ে দলিত শ্রেণির মানুষের উদ্দেশে প্রিয়াংকা বলেছেন, তিনি ওই কথা বলে শুধু আমাকে অপমান করেননি, পরিচ্ছন্নতার কাজে জড়িত কোটি কোটি দলিত ভাইবোনকেও অপমান করেছেন।
তিনি আরও বলেন, আমি আপনাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতার কাজ করতে এখানে এসেছি। আর যোগীজিকে এটাও জানাতে এসেছি যে ঝাড়ু হাতে কাজ করাও আত্মমর্যাদার।
টুইটারে তিনি আরও বলেন, আজ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী দলিত-বিরোধী মনোভাব দেখিয়েছে। আগামীকাল উত্তর প্রদেশের সব জেলা কংগ্রেস কমিটির সদস্যরা বাল্মিকী মন্দির পরিষ্কার করবে। ভারত কোটি কেটি দলিত নারী-পুরুষের অপমান সহ্য করবে না।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











