পরিচয়পত্র পেল পাঁচ লাখের বেশি রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পরিচয়পত্র পেয়েছেন। তাদের বেশিরভাগই এই প্রথম কোনো পরিচয়পত্র পেলেন।
বাংলাদেশ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর যৌথভাবে এই পরিচয়পত্র দিচ্ছে। ইউএনএইচসিআর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিচয়পত্র বা কার্ডটি বায়োমেট্রিক তথ্য সংবলিত এবং এটি নকল বা জাল করা সম্ভব নয়। ১২ বছরের বেশি বয়সি যাচাইকৃত সব শরণার্থীকে কার্ডটি প্রদান করা হচ্ছে।
২০১৮ সালের জুনে রোহিঙ্গাদের এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে জাতিসংঘ। ৭টি কেন্দ্রে প্রতিদিন প্রায় ৫ হাজার শরণার্থীকে নিবন্ধন করা হচ্ছে। চলতি বছরের মধ্যে শরণার্থীদের নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে ৫৫০ জনেরও বেশি কর্মী নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে ৯ লাখের বেশি শরণার্থী বসবাস করছে। এর মধ্যে ৭ লাখ ৪০ হাজার শরণার্থী ২০১৭ সালের আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে এসেছে। ইউএনএইচসিআর বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন করলিস বলেন, এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।
এই কার্ডটি থাকায় নিবন্ধিত শরণার্থীরা আরও নিরাপদ বোধ করবে এবং বাংলাদেশে অবস্থানের সময় তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবে। এছাড়া কার্ডটিতে স্পষ্ট করে উল্লেখ আছে তাদের মূল দেশ মিয়ানমার। তারা যখন নিজের দেশে ফিরে যেতে চাইবে তখন কার্ডটি তাদের নিজের দেশে ফেরার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



