পরিবেশ রক্ষা সচেতনতায় গণমাধ্যমের ভূমিকা অনন্য : তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার
পরিবেশ ও প্রকৃতি রক্ষা সচেতনতায় গণমাধ্যমের ভূমিকাকে অনন্য বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে দু’দিনব্যাপী আয়োজিত এশীয়-প্রশান্ত আঞ্চলিক সম্প্রচার সংগঠন ‘এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ)’এর পঞ্চম শীর্ষ সম্মেলনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশ প্রতিনিধি এবং পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে সম্মেলনের সমাপনী দিন আজ বিকেলে তার বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা নিজেরাই আজ পরিবেশ ধ্বংসের কারণ হয়ে নিজেদের অস্তিত্বকে সংকটাপন্ন করছি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ প্রশমনে গণমাধ্যম মানুষকে নতুনভাবে সচেতন করতে ভূমিকা নেবে।’
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে কাঠমান্ডু মিডিয়া একশন প্লান গৃহীত হয় যা আগামী দুর্যোগ হ্রাস বিশ্বসভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে।
পরিবেশ বিষয়ে বেলজিয়াম থেকে পিএইচডি ডিগ্রির অধিকারী ড. হাছান মাহমুদ এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা অলির সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
প্রধানমন্ত্রী কেপি অলি এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
এসময় দুই নেতার মধ্যে অত্যন্ত আন্তরিক পরিবেশে বাণিজ্য ও গণমাধ্যমখাতে সহযোগিতা, নেপালের জলবিদ্যুৎ প্রকল্প থেকে যৌথ সুবিধা গ্রহণ ছাড়াও বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
নেপালে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মাশফি বিনতে শামস, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ ছাড়াও দূতাবাসের কর্মকর্তারা এসময় মন্ত্রীর সাথে ছিলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




