ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২২:৫৪:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

পর্তুগালে বাস দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটক নিহত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

পর্তুগালের মাদেইরা দ্বীপে একটি বাস দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটক নিহত হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে বাসটির ভগ্নাংশ পাহাড়ি এলাকার একটি ভবনের বিপরীত দিকে বিপজ্জনক অবস্থায় রয়েছে। গাড়িটির ছাদ আংশিক ধ্বংস ও জানালা ভেঙ্গে গেছে।

উদ্ধারকর্মীরা ঝোঁপঝাড়ের মধ্যে আহত যাত্রীদের কাছে পৌঁছেছে। সেখানে গাড়িটি অবস্থান করছিল। অনেকের মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ বাঁধা ছিল ও তাদের পোশাক রক্তমাখা।অন্যরা মারাত্মকভাবে আহত হয়েছে বলে মনে হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের অধিকাংশের বয়স ৪০ ও ৫০ এর কোঠায়।

মাডেইরার আঞ্চলিক সুরক্ষা সংস্থা এই ঘটনায় ২৮ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল কর্র্তৃপক্ষ চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নারীর মৃত্যুর কথা জানিয়েছে।বাসটিতে ৫০ জন যাত্রী ছিল।

এই বিভাগের জনপ্রিয়