পর্যটকদের জন্য কাল খুলছে সুন্দরবনের দুয়ার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আবারও খুলে দেওয়া হচ্ছে। উন্মুক্ত হচ্ছে পর্যটক, বাওয়ালি, কাঠুলিয়া, জেলে ও মৌয়ালদের জন্য।
খুলনার বন সংরক্ষক মিহির কুমার দেব জানান, সুন্দরবনের গাছপালা বৃদ্ধি ও সুন্দরবনের অভ্যন্তরে প্রবাহিত নদী ও খালের মাছের বিস্তার ঘটানোর জন্য প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ থাকে। পর্যটক এবং সুন্দরবনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ সুন্দরবনে প্রবেশ করতে পারে না।
আগামীকাল ১ সেপ্টেম্বর সুন্দরবন খুলে দেওয়ার কারণে সুন্দরবনে প্রবেশের জন্য বাওয়ালি, কাঠুরিয়া ও জেলেরা ব্যস্ত সময় পার করছেন। অনেকে তাদের নৌকা ও ট্রলারে রং দিচ্ছেন। আবার কেউ কেউ নতুন নৌকা বানাচ্ছেন।
পাইকগাছা উপজেলায় ধামরাইল গ্রামের মুন্সী কামরুজ্জামান জানান একই সঙ্গে নৌকা মেরামত করছেন এবং মাছ ধরার জন্য নতুন জাল তৈরি করছেন।
কয়রার মহেশরীপুরের আজিজ খলিফা জানান সুন্দরবনের সঙ্গে কয়রার বেশির ভাগ মানুষ জড়িত। ফলে সুন্দরবনে প্রবেশ তিন মাস নিষিদ্ধ থাকায় এই এলাকায় মানুষদেরকে কোনো রকমভাবে বেঁচে থাকতে হয়েছে।
এদিকে আগামীকাল থেকে সুন্দরবন খুলে দেওয়ায় পর্যটক পরিবহনের সঙ্গে জড়িত ডেভিড আসলাম বলেন, আমরাও পর্যটকদের নিয়ে সুন্দরবন ঢোকার প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রতি বছর আড়াই লাখ থেকে তিনলাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করে।
সুন্দরবনে যেমন সুন্দরী, গরান, কেওড়া বিভিন্ন জাতের গাছ আছে। তেমনি আছে অনেক প্রজাতির মাছ ও কাকড়া। যেগুলোর মাধ্যমে সুন্দরবন থেকে প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আয় হয়।
সূত্র: ইউএনবি
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ



