ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৮:০৩:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

পর্যটকদের জন্য ২০ মাস পর খুলছে যুক্তরাষ্ট্রের দুয়ার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০১ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছিল। করোনাবিধি মেনেই সে কাজ করা হয়েছিল প্রায় ২০ মাস আগে। আবার তা সাধারণ পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে। সোববার ডয়চে ভেলে এ খবর জানায়।
তবে করোনা টিকার দুই ডোজ নেয়া থাকলে তবেই ভিসা দেয়া হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে করোনা টেস্টও করাতে হবে।

যুক্তরাষ্ট্রে যে সব বিদেশি নাগরিকরা চাকরি করেন, তাদের আগেই ঢোকার অনুমতি দেয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের পরিবারকেও সেখানে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। তবে সব দেশের মানুষ এতদিন সেখানে যেতে পারেননি। কোনো কোনো দেশের উপর নিষেধাজ্ঞা ছিল।

যুক্তরাজ্যসহ ৩০টি ইউরোপীয় ইউনিয়নের দেশের নাগরিকরা এতদিন যুক্তরাষ্ট্রে যেতে পারছিলেন। করোনার মহামারির জন্যই ওই দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বলে মার্কিন অভিবাসন দপ্তর জানিয়েছে।

সীমান্ত খুলে গেলে বিমানসংস্থাগুলো আবার লাভের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশাসনের এ সিদ্ধান্তে খুশি বিমানসংস্থাগুলো।

মার্কিন প্রশাসন জানিয়েছে, সীমান্ত খুলে দেয়া হলেও পর্যটকদের দুটি করে করোনার ডোজ থাকতে হবে। অভিবাসনের কাছে তাদের টিকার সংশাপত্র দেখাতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে করোনার পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ হতে হবে।

পর্যটকদের গতিবিধি ট্র্যাক করা হবে, যাতে যে কোনো প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি সময় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে পারে। ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয়েছে। তারই মধ্যে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে দেশের চিকিৎসকদের একাংশ।