পর্যটকদের পদচারণায় মুখর গজনী অবকাশ কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ভ্রমণ পিয়াসীদের পদচারণায় জমে উঠেছে শেরপুরের গজনী অবকাশ পর্যটন কেন্দ্র্র। স্থানীয়রা জানায়, প্রতি বছর নভেম্বর থেকে মার্চ এই পাঁচ মাস মুখরিত থাকে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত গারো পাহাড় ঘেরা এই পর্যটন কেন্দ্রটি। কিন্তু এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যটক শূন্য ছিল অবকাশ কেন্দ্র। তবে গত ১২ জানুয়ারি থেকে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করে।
স্থানীয় আইয়ুব আলী ও শহীদুল ইসলাম বলেন, দেশের উত্তর সীমান্তবর্তী জেলা শেরপুর। গারো পাহাড়ের পাদদেশে এবং ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে নদ-নদী আর পাহাড়ি সৌন্দর্যে ভরপুর শেরপুর। এ জেলার বিশাল অংশ জুড়ে রয়েছে গারো পাহাড়ের বিস্তৃতি। ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে অবস্থিত গজনী অবকাশ। এটি শেরপুর জেলা তথা বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ও উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি গজনী, ব্রিটিশ আমল থেকেই সকলের কাছে পিকনিকট স্পট হিসেবে পরিচিত। দর্শনার্থীদের ভ্রমণ আরও আনন্দঘন করতে জেলা প্রশাসনের উদ্যোগে ১৯৯৩ সাল থেকে এর সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। এই পর্যটন কেন্দ্রটি প্রায় ২৭০ বিঘা এলাকা জুড়ে বিস্তৃত।
বুলবুল আহমেদ নামে একজন বলেন, গজনী পাহাড়ি এলাকা সারি সারি গজারী, শাল, সেগুন, মহুয়া, আকাশমনি, ইউকেলিপটাসসহ নাম না জানা শত শত গাছ-গাছালি এবং লতাপাতার বিন্যাস। পাহাড়, বনানী, ঝর্ণা, টিলা, লেক, হ্রদসহ প্রাকৃতিক এবং কৃত্রিম সৌন্দর্য মিলে অন্যরকম প্রশান্তি এনে দেয় ভ্রমণকারীদের ক্লান্ত মনে। তাই তো প্রতি বছর শীতকাল এলে গারো পাহাড়ের সৌন্দর্য অবলোকন করতে ভ্রমণ পিপাসু মানুষগুলো ছুটে আসেন এ প্রাকৃতিক লীলাভূমিতে। তিনি আরও বলেন, প্রতিবছর নভেম্বর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত চলে পর্যটকদের ভিড়। কিন্তু এবার জাতীয় সংসদ নির্বাচনের কারণে নভেম্বর ডিসেম্বর ছিল পর্যটক শূন্য। ৭ জানুয়ারি নির্বাচন শেষ হওয়ার পর থেকে জমতে শুরু করেছে এ অবকাশ কেন্দ্রটি। জেলা এবং জেলার বাইরে থেকে ভ্রমণ পিপাসু এবং পর্যটকরা ছুটে আসছেন এ অবকাশ কেন্দ্রে।
স্থানীয় হাসিবুল হাসান বলেন, ইতোমধ্যে পাহাড়ি সৌন্দর্যের সাথে যোগ হয়েছে কৃত্রিম লেক আর মনোমুগ্ধকর ভাস্কর্য এবং বিনোদনের জন্য আরও অনেক কিছু।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে আসা পর্যটক সোনিয়া আক্তার বলেন, পর্যটন কেন্দ্রটি আগের তুলনায় অনেকটাই বদলে গেছে। সম্প্রতি এখানে উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন ভাসমান সেতু, লেকের পাশে সুবিশাল ওয়াটার কিংডম। এছাড়া ঝুলন্ত ব্রিজ, ক্যাবল কার এবং জিপলাইনিং। এছাড়া আকর্ষণীয় মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক দেখে আমরা সবাই মুগ্ধ।
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে আসা পর্যটক ইসমাইল হোসেন বলেন, এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রয়েছে অসংখ্য দোকানপাট। সেখান থেকে পছন্দের জিনিসপত্র কিনতে পারছি। এসব দোকানে শিশুদের খেলনা এবং নারীদের জন্য বিভিন্ন প্রসাধনী ও শাড়ি কাপড় থেকে শুরু করে রয়েছে ঘর সাজানোর নানা আসবাবপত্র।
শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, সারা দেশের পর্যটকদের কাছে গজনী অবকাশ পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষণীয় করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। ইতোমধ্যে পর্যটন কেন্দ্রে চালু করা হয়েছে নতুন নতুন বিভিন্ন রাইডস। এছাড়া খুব শীঘ্রই এখানে পর্যটন কর্পোরেশনের তত্ত্ববধানে মোটেল নির্মাণ করা হবে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



