পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ চান মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৪ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
গত কয়েক বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ রাখার কথা জানিয়ে দাবি করে আসছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় তিনটি নাম বাছা হয়- বঙ্গ, বেঙ্গল ও বঙ্গাল। কিন্তু রাজ্যের সেই প্রস্তাবে কেন্দ্র জানায়, পৃথক নয়, সব ভাষাতেই এক নাম হতে হবে।
এর পর সর্বসম্মতির ভিত্তিতে ‘বাংলা’ নাম রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আবারও প্রস্তাব পাঠায় রাজ্য।
কিন্তু টানা দ্বিতীয় মেয়াদে বিজেপি সরকার গঠনের পর দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাবটি বাতিল করে দেন।
এ নিয়ে তিনবার রাজ্যের নাম বদলের প্রস্তাব ফিরিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম জি নিউজ এ বিষয়ে ‘পশ্চিমবঙ্গবাসীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে ‘বাংলা’ করুন, কেন্দ্রকে চিঠি মমতার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
সেই প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করলে রাজ্যবাসীর ইচ্ছা ও আকাঙ্ক্ষাই প্রতিফলিত হবে। এমনটিই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কেন্দ্রীয় সরকারের প্রতি মমতার আবেদন, পশ্চিমবঙ্গের মানুষের ইচ্ছার মর্যাদা দিক সরকার।
কিন্তু এ প্রতিবেদন সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে শেয়ার করলে সেখানে পাঠকরা যেসব মন্তব্য করেছেন, তা ঠিক মমতার উল্টো কথাই বলছে।
মন্তব্যের ঘরে বেশিরভাগ মানুষই চাইছেন না পশ্চিমবঙ্গের নাম বাংলা হোক। অনেকে তো এ নিয়ে মমতাকে একরকম ধুয়ে দিচ্ছেন।
মন্তব্যের ঘরে সোনাই মাহিম নামের একজন লিখেছেন- আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ রাজ্যের নাম পাল্টে বাংলা হোক, আমি কখনই চাই না।
মমতার কড়া সমালোচনায় শুভদ্বীপ দেবনাথ লিখেছেন- মন্ত্রী আমাদের মত কবে নিলেন আবার?
একটু বেশিই ক্ষোভ প্রকাশ করে একজন মমতাকে পরামর্শ দিয়েছেন, দেশের নাম বদল না করে দেশের মধ্যে যারা খারাপ লোক আছে, তাদের বদলানোর চেষ্টা করুন। দেখি সেটিই হবে মহৎ কাজ। দেশের নাম বদলানো মহৎ কাজ নয়। স্বাধীন মণ্ডল লিখেছেন- নাম বদলের বিষয়টি আমার ও আমাদের কারও পছন্দ নয়।
একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে কটাক্ষের তীর নিক্ষেপ করে লিখেছেন- মমতা কি আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস মুছে দিতে চাইছেন?
একটু মজা করতে গিয়ে গোপাল দাস লিখেছেন- কিছু দিন পর বলবে বাংলাদেশের সঙ্গে যোগ করে দিন, যা আছে তাই থাক।
প্রসঙ্গত মমতার এই নাম বদলানোর অনুরোধকে খারিজ করে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে যুক্তি দেখানো হয়েছে, রাজ্যের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানেও নামে ‘বাংলা’ রয়েছে। ফলে তা সমস্যা তৈরি করতে পারে।
এমন যুক্তি খণ্ডনে মমতার জবাব, ‘পাঞ্জাব’ নামের প্রদেশ ভারত ও পাকিস্তান দুই দেশেই রয়েছে। তাতে তো কোনো দিন সমস্যায় পড়তে হয়নি ভারতকে। এ ছাড়া প্রতিবেশী দেশের নাম ‘বাংলা’ নয় বাংলাদেশ। পশ্চিমবঙ্গকে ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ লেখা হয়- একই রাজ্যের দুই ভাষায় দুই নামও একটা সমস্যা।
মমতার এসব যুক্তিকে অনেকেই অকাট্ট বললেও পশ্চিমবঙ্গবাসী যে তাদের রাজ্যের নাম বদলে বাংলা করতে তেমন একটা আগ্রহী নয় তা জি নিউজের ওই সংবাদের ফেসবুক কমেন্টেই বোঝা যাচ্ছে।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











