পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পথে মমতার তৃণমূল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
আপাতত গেরুয়া হিন্দুত্ববাদ থামিয়ে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ভোটাররা। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তবে নিজ আসন নন্দীগ্রামে পিছিয়ে আছেন তিনি।
রবিবার সকাল ১১টা নাগাদ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে আসা ফলাফলে এমন আভাসই মিলেছে।
এই সময়ের তথ্য অনুযায়ী, ২৯২ আসনের মধ্যে ১৪৮টিতে এগিয়ে আছে তৃণমূল। ২৯৪ আসনের বিধানসভায় জয়ের জন্যও দরকার ১৪৮টি আসন। বিজেপি এগিয়ে আছে ১১৭ আসনে।
আনন্দবাজারের দেওয়া তথ্য মতে, ১৪২ আসনে এগিয়ে আছে মমতার তৃণমূল। বিজেপি এগিয়ে আছে ১১৭ আসনে।
এনডিটিভির প্রকাশিত ফলাফল অনুযায়ী, তৃণমূল এগিয়ে আছে ১৩৮ আসনে। বিজেপি এগিয়ে ১১৮ আসনে।
বিধানসভা নির্বাচনে মোট ২৯৪টি আসনের মধ্যে ১৪৮টিতে জয় পেলে নিশ্চিত হবে মসনদ। অবশ্য প্রার্থী মারা যাওয়ার কারণে ২টি আসনে নির্বাচন পিছিয়েছে।
১০ বছর আগে বামদুর্গ ভেঙে এ রাজ্যে ঘাসফুল ফুটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষ গেরুয়া শিবিরের দিকে ঝুঁকেছেন তেমন ইঙ্গিত দেয়।
ভারতে এই দফায় পাঁচটি রাজ্যে নির্বাচন হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত পশ্চিমবঙ্গে চলছে তৃণমূল আর বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। বাকি চারটি রাজ্যে কারা ক্ষমতায় আসছেন প্রাথমিক ভোট গণনায় তা অনেকটাই নিশ্চিত।
আসাম আর পদুচেরিতে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। কেরালায় টানা দ্বিতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে বামজোট। আর তামিলনাড়ুতে জয়ের পথে ডিএমকে-কংগ্রেস জোট।
-জেডস
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










