পশ্চিমবঙ্গে মমতার টানা তৃতীয় জয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষ। প্রাথমিক ফল অনুযায়ী, দেশজুড়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে পশ্চিমবঙ্গের সিংহাসন বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে ২৫টিতে জয় নিশ্চিত করে পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘোষিত ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৫টি আসন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পেয়েছে ১৬টি আসন। প্রদেশটিতে কংগ্রেস পেয়েছে মাত্র ১টি আসন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ভারতীয় নির্বাচন কমিশনের প্রাথমিক গণনায়, ৫৪২ আসনের পার্লামেন্টে ৩৩৯ আসনে এগিয়ে বর্তমান ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৯১ আসনে। অন্যান্য দলগুলোর অবস্থান ১১২। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এখনও শক্ত অবস্থান তৃণমূল কংগ্রেসের।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে মমতা পান ৩৪টি আসন। কংগ্রেস তাদের থলিতে ভরে চারটি আসন। আর বামফ্রন্ট এবং বিজেপি পায় দুটি করে আসন। এবার নির্বাচনের আগেই মমতা লক্ষ্য নেন ৪২টি আসনের সবগুলোতেই জেতার।
১৭তম লোকসভার ২৯টি প্রদেশের ৫৪২টি আসনের সাত ধাপের নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। এবার প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন। ১৪টি বুথফেরত জরিপের মধ্যে ১২টি-ই আভাস দিয়েছে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।
ভারতের সংসদ দ্বিকক্ষ-বিশিষ্ট। এর মধ্যে একটি হলো লোকসভা, এটি নিম্নকক্ষ; আরেকটি রাজ্যসভা, সেটি উচ্চকক্ষ। লোকসভায় মোট আসন ৫৪৫। এর মধ্যে ৫৪৩ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি দুটি আসনে অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধিকে মনোনীত করে আনা হয়। সরকার গঠনের জন্য লোকসভায় ২৭২ আসনের প্রয়োজন।
রাজ্যসভার সদস্য সংখ্যা ২৫০। এরা রাজ্য বা অঞ্চলগুলোর বিধানসভার সদস্যদের ভোটে রাজ্যসভায় আসেন। ৫৪৩টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











