পাঁচ বছরের নীচের বাচ্চাদের মাস্ক নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পাঁচ বছরের নীচের বাচ্চাদের মাস্ক পরাতে হবে না বলে নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। যেসব ব্যক্তি অসুস্থ বা আক্রান্ত হওয়ার ভয় রয়েছে, তারা শুধুমাত্র সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবেন বলে নির্দেশ দিয়েছে সংস্থাটি।
এর আগে, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বা নিজে থেকে মাস্ক খুলতে পারেন না, তাদের মাস্ক পরা উচিত নয়। হু জানাচ্ছে পাঁচ বছরের নীচের শিশুদের মাস্ক পরানোর প্রয়োজন নেই। বরং মাস্ক পরলে আরো বেশি ক্ষতি হতে পারে। কারণ তারা মাস্কের সঠিক ব্যবহার জানে না।
খুব ছোট বাচ্চাদের করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেক কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তারা মাস্ক পরলে অন্যদের ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে মাস্ক পরার ও খোলার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে মাস্ক পরলে, তবেই তা পরা উচিত। মাস্কের সামনের অংশে হাত না দেয়া, হাতে স্যানিটাইজার দিয়ে তারপরেই মাস্ক পরা ইত্যাদি। তাই বাচ্চাদের ক্ষেত্রে এই নিয়ম পালন করে চলা প্রায় অসম্ভব।
ডাব্লিউএইচও-র দাবি ছয় থেকে ১১ বছরের শিশুদের ক্ষেত্রে নিয়ম অন্য। এই বয়সের শিশুরা করোনা সংক্রমণ নিয়ে খুব বেশি জানে না। মাস্কের ব্যবহার সম্পর্কেও তাদের ধারণা নেই। তাই বড়দের উপস্থিতি ছাড়া এদের মাস্ক পরানো উচিত নয়। তবে, ১২ বছরের ওপরের বাচ্চাদের বড়দের মতোই মাস্ক পরার নিয়ম ও স্যানিটাইজার ব্যবহারের নিয়ম মেনে চলা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ভারি কাজ করার সময় বা শরীর চর্চা করার সময় মাস্ক পরা উচিত নয়। এতে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







