পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি মরিয়ম নওয়াজের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পরিকল্পিতভাবে কারাগারে পাঠানো হয়েছে দাবি করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করেছেন নওয়াজ কন্যা মরিয়ম।
২০১৮ সালের ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নওয়াজ শরিফের ৭ বছরের জেল হয়েছে। লাহৌরের কোট লাখপত জেলে বন্দি রয়েছেন তিনি। কিন্তু নওয়াজ শরিফকে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার কন্যা মরিয়ম নওয়াজ। মরিয়মের দাবি, চাপ দিয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করে তার বাবাকে শাস্তি দেওয়া হয়েছে।
গত শনিবার নিজের অভিযোগ প্রমাণ করতে একটি ভিডিও প্রকাশ করেন পাকিস্তানের প্রধান বিরোধী দল ‘পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)’ এর নেত্রী মরিয়ম নওয়াজ। এই ভিডিওয় পিএমএল-এন নেতা নাসির বাটকে ইসলামাবাদ আদালতের বিচারপতি আরশাদ মালিকের সঙ্গে কথা বলতে দেখা যায়। এই ভিডিওর মাধ্যমে সামনে আসা তথ্য অনুযায়ী, নওয়াজ শরিফকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করতে তাকে বারবার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন মামলার বিচারপতি আরশাদ মালিক। শেষমেশ তাই চাপের মুখে উপযুক্ত প্রমাণ ছাড়াই আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করতে বাধ্য হন তিনি।
এই ভিডিও প্রকাশের পর থেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন নওয়াজ-কন্যা মরিয়ম। ইমরান খানের পদত্যাগ দাবি করেছেন তিনি।
দুর্নীতি মামলায় নওয়াজকে ফাঁসানোর ঘটনায় কড়া ভাষায় ইমরানের নিন্দা করেন মরিয়ম। ইমরানের পদত্যাগ দাবি করার পাশাপাশি নওয়াজ শরিফের মুক্তির দাবিতে রবিবার রাতে পাঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন শহরে মিছিলও বের হয় মরিয়মের নেতৃত্বে।
যদিও যে ভিডিওর ভিত্তিতে নওয়াজ শরিফের বিরুদ্ধে চক্রান্ত বা দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ করছেন মরিয়ম, সেই ভিডিওকে ভুয়ো বলেই দাবি করেছেন মামলার বিচারপতি আরশাদ মালিক। সোমবার তিনি জানিয়েছেন, যথাযথ প্রমাণের ভিত্তিতেই নওয়াজের শাস্তি ঘোষণা করা হয়েছে। এই মামলায় কোনও চাপ ছিল না তার ওপর।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











