পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশনে ধস্তাধস্তি, নারী সদস্য আহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
সরকারদলীয় ও বিরোধী আইনপ্রণেতাদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পাকিস্তানের পার্লামেন্ট। মঙ্গলবার বাজেট অধিবেশনে দেশটির বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফের বক্তৃতা চলাকালীন তুমুল হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। ওই সময় এক পক্ষ আরেক পক্ষের দিকে বাজেটের নথি ও বই ছুড়ে মারে। এতে একজন নারী সদস্য সদস্য আহত হয়েছেন। খবর ডেইলি ডনের।
খবরে বলা হয়, পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ যখন ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্য দিচ্ছিলেন তখন উচ্চস্বরে তার বক্তব্যের প্রতিবাদ করেন ক্ষমতাসীন দলের সদস্যরা। এরপর তারা একে অপরের মুখোমুখি হয়ে আপত্তিকর বাক্যবিনিময় শুরু করেন। মুহূর্তের মধ্যেই অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। তুমুল হট্টগোলের এক পর্যায়ে আইনপ্রণেতারা ধস্তাধস্তি করেন। একদল অপর দলকে লক্ষ্য করে হাতে থাকা বাজেটের কপি ছুড়ে মারেন।
এ সময় ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই’র নারী সংসদ সদস্য মালেকা বোখারির চোখে বাজেটের একটি কপি লাগায় তিনি আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই ঘটনার জন্য বিরোধীদলকে দায়ী করেছেন। বলেছেন, তাদের এক সদস্য আপত্তিকর শব্দ ব্যবহার করলে পিটিআইয়ের কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের নেতা শেহবাজ এক টুইট বার্তায় পিটিআইকে ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন, আজ পুরো জাতি তাদের টেলিভিশনের পর্দায় দেখেছেন কীভাবে ক্ষমতাসীন দল গুণ্ডামি দেখেছেন। এটি প্রমাণ করে ইমরান খান ও তার দল নৈতিকভাবে কতটা নিচে নেমে গেছে। পিটিআই একটি ফ্যাসিবাদী ও নিপীড়নকারী দলে পরিণত হয়েছে।
-জেডসি
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










