পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার
পাকিস্তানের সিন্ধু প্রদেশে কয়েক দিনের টানা বৃষ্টিপাতে নারী ও শিশুসহ কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন আরও ৪৬ জন। গত শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতে কয়েকটি এলাকায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দিনের বৃষ্টিপাতে এলাকাগুলো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। করাচি নগরীর সুরজানি টাউন এলাকায় সর্বোচ্চ ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ১২টি আবহাওয়া স্টেশনে ১৫৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পুরো প্রদেশজুড়ে বৃষ্টিপাতের নানা ঘটনায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কারাচির বাসিন্দা ২৪ জন। নিহতদের অধিকাংশই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বাড়ির ছাদ ধসে মারা গেছেন।
এদিকে বৃহস্পতিবার থেকে সিন্ধুতে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের শুরু হতে পারে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
পাক আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট আরেকটি নিম্নচাপের কারণে ভারতের পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এটি বৃহস্পতিবারের মধ্যে পশ্চিমদিকে অগ্রসর হয়ে ভারতের রাজস্থান ও পাকিস্তানের সিন্ধুতেও ব্যাপক বৃষ্টিপাতের কারণ হতে পারে।
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল