ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ২১:৩৮:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানে শেষ মুহূর্তে বাতিল ধর্ষকদের খোজা করার বিধান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

একাধিক ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিক দিয়ে খোজা খোজা করে দেওয়ার বিধান প্রস্তাব পাকিস্তানের পার্লামেন্টে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বিবিসি বাংলা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ডিসেম্বর থেকে দেশটির প্রেসিডেন্টের এক অধ্যাদেশের বলে এই শাস্তির বিধান করা হয়েছিল।

কিন্তু এ নিয়ে আইন প্রণয়নের জন্য বুধবার সংসদে উত্থাপন করা হয়। এ সংক্রান্ত বিলও পাশ হয়। তবে শেষ মুহূর্তে তা আইনের অন্তর্ভুক্ত করা হয়নি বলে বিবিসি উর্দুর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ধর্ষকদের দ্রুত সাজা দেবার জন্য পাকিস্তানের সংসদে একটি নতুন আইন পাশ করা হয়েছে।

ওই আইনে বলা হয়েছে, ধর্ষণ এবং যৌন নির্যাতনের দ্রুত বিচারের জন্য পাকিস্তান সরকার দেশজুড়ে বিশেষ আদালত স্থাপন করবে। চারমাসের মধ্যে এসব বিচার শেষ করার টার্গেট থাকবে।

গণধর্ষণের দায়ে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।

বিবিসি উর্দু ভাষা সার্ভিসের সাংবাদিক জুবায়ের আজম জানান, পাকিস্তানের ইসলামিক মতাদর্শিক কাউন্সিল মত দিয়েছে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে ধর্ষকদের খোজা করার বিষয়টি ইসলামসম্মত নয়।

যদিও এই কাউন্সিলের মতামত মানতে দেশটির পার্লামেন্ট বাধ্য নয়, কিন্তু ধর্ষকদের খোজা করার বিষয়টি বাদ দেওয়ার ক্ষেত্রে তাদের মতামত হয়তো প্রভাব ফেলেছে বলে বিবিসি জানিয়েছে।

এ ব্যাপারে পাকিস্তানের পার্লামেন্টে আইন বিষয়ক সচিব মালিকা বুখারি বিবিসি উর্দু বিভাগকে বলেন, ইসলামিক মতাদর্শিক কাউন্সিলের আপত্তি পর্যালোচনা করে বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
মালিকা বুখারি বলেন, ধর্ষণের ক্ষেত্রে বিতর্কিত টু-ফিঙ্গার টেস্টের বিধানও বাতিল করা হয়েছে নতুন আইনে।

তবে টু-ফিঙ্গার টেস্টের বিধানও বাতিল হলেও পাকিস্তানের বিভিন্ন হাসপাতালে অ্যান্টি রেইপ ক্রাইসিস সেল স্থাপন করা হবে। সেখানে নারীদের সম্মান রক্ষা করে শারীরিক পরীক্ষা এবং আইনগত সহায়তা দেওয়া হবে বলে মালিকা বুখারি উল্লেখ করেন।

এছাড়া নতুন আইনে ধর্ষণের শাস্তি বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এর আগে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে খোজা করে বিষয়টি নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থাও আপত্তি তুলেছিল।

ধর্ষকদের এ ধরণের সাজার পরিবর্তে ধর্ষণের কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছিল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রাসায়নিক দিয়ে খোজাকরণ এমন একটি পদ্ধতি যেখানে, ওষুধ প্রয়োগ করে যৌন সক্ষমতা কমিয়ে ফেলা হয়। এই সাজা দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রদেশে আইনত বৈধ।

 


 

এই বিভাগের জনপ্রিয়