পাকিস্তানে সফরে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম ও কেট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
ব্রিটেনের ডিউক এবং ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন চার দিনের সফরে আগামী অক্টোবরে পাকিস্তান যাচ্ছেন। পাকিস্তানের ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪ থেকে ১৮ অক্টোবর পাকিস্তান সফরে আসবেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।
দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটিতে সফরে যাওয়ার আগে লন্ডনে আগা খান সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তারা। প্রিন্স কারিম আগা খান ওই অনুষ্ঠানের আয়োজক। প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রীর এটিই প্রথম পাকিস্তান সফর।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফয়সাল বলেন, এই রাজকীয় জুটির সফরের অপেক্ষায় আছে পাকিস্তান ও তার জনগণ। তিনি বলেন, যুক্তরাজ্য ও পাকিস্তানের গভীর আন্তরিক সম্পর্ক রয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করতে এই সফর আরেকটি সুযোগ এনে দেবে বলে তিনি মনে করেন।
২০১৮ সালের জানুয়ারিতে সুইডেন ও নরওয়েতে সর্বশেষ বড় সফরে বের হয়েছিলেন এই জুটি। তখন মিডলটনের গর্ভে ছিল তাদের তৃতীয় সন্তান প্রিন্স লুইস।
এরপর মধ্যপ্রাচ্য, ফ্যান্স, আফ্রিকা ও নিউজিল্যান্ডে একক সফরে যান উইলিয়াম। গত ডিসেম্বরে তারা সাইপ্রাস ভ্রমণে গিয়েছিলেন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










