পাক নারী লিনাকে ট্রেড কমিশনের চেয়ারপার্সন করলেন বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১৮ জুন ২০২১ শুক্রবার
পাক নারী লিনা খানকে ট্রেড কমিশনের চেয়ারপার্সন করলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তানি-আমেরিকান লিনা খানের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের শীর্ষ স্থানটি একজন বিশিষ্ট বিগ টেক সমালোচককে দিলেন তিনি। এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মার্কিন সিনেটে শুনানি শুরুর পর ওয়াশিংটনের অন্যতম শক্তিশালী নিয়ন্ত্রক অবস্থানে লিনা খানকে উন্নীত করার পদক্ষেপটি ঘোষণা করেন ডেমোক্র্যোট সিনেটর অ্যামি ক্লুবুচার। সিনেটে ৬৯-২৮ দ্বিপক্ষীয় ভোটে লিনা খান কমিশনার হিসেবে নিশ্চিত হবার পরপরই এ ঘোষণাটি আসে।
ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল শাখার নেতা এলিজাবেথ ওয়ারেন বলেন, মিসেস খান এফটিসির নেতৃত্ব দিচ্ছেন, এটা অসাধারণ সংবাদ। এক বিবৃতিতে বলেন, গুগল, অ্যাপল, ফেসবুক এবং অ্যামাজনের মতো জায়ান্ট টেক সংস্থাগুলো যে ক্রমবর্ধমান তদন্তের মুখোমুখি হচ্ছে তার প্রাপ্য এবং একীকরণ আমেরিকান শিল্পে প্রতিযোগিতা বন্ধ করে দিচ্ছে।
যুক্তরাজ্যের লন্ডনে এক পাকিস্তানি পরিবারে জন্মগ্রহণ করেন লিনা খান। ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। তিনি ইয়েল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন।
গত মঙ্গলবার শপথগ্রহণ করেছেন লিনা খান। এর মধ্য দিয়ে তিনি এফটিসির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চেয়ারপার্সন নির্বাচিত হলেন।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










