পাটুরিয়ায় ঢাকামুখী কর্মজীবী মানুষের ঢল
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার
ছবি : ইউএনবি
গণপরিবহন বন্ধ থাকলেও আজ শনিবার আরিচা ও পাটুরিয়া ঘাটে ঢাকামুখী কর্মজীবী মানুষের ঢল দেখা গেছে। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় তারা খোলা পিকআপ, পণ্যবাহী ট্রাক ও রিকশা-ভ্যানে চেপে গাদাগাদি করে ঢাকায় ফিরছেন। আবার অনেকে দল বেঁধে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন ঢাকার পথে। জীবিকার প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন এরা। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছেন অনেকে।
পাটুরিয়া ও আরিচা ঘাটে থাকা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচার-প্রচারণাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হলেও ঠেকানো যাচ্ছে না মানুষের স্রোত। কোনো বাধাই মানছেন না কর্মমুখী মানুষ।
এদিকে, সারা দেশের ন্যায় মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে আঞ্চলিক গণপরিবহন বন্ধ রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। এরই মধ্যে খোলা ট্রাক ও পিকআপ, সিএনজি, অটোরিকশাযোগে কর্মমুখী মানুষ ছুটছে ঢাকার দিকে। যাত্রা রোধে কিছু কিছু পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতে সাজাও দেয়া হয়েছে অনেক পরিবহন মালিক-শ্রমিককে।
ঢাকাগামী যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, রবিবার গার্মেন্টস খোলা। করোনার সর্তকতায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও গার্মেন্টস বন্ধ রাখা হয়নি। তাদের গত মাসের বেতনও দেয়া হয়নি। রবিবার কাজে যোগ না দিলে বেতন পাবেন না। তাই বাধ্য হয়ে জীবিকার তাগিদে তারা কর্মস্থলে ছুটছেন। করোনার সংক্রমণ ঘটতে পারে জেনেও তারা নিরূপায় হয়ে কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে নদী পার হয়ে পাটুরিয়া ফেরিঘাটে আসছেন মানুষ। এদের বেশিরভাগই বিভিন্ন গার্মেন্টসে কাজ করেন। রবিবার গার্মেন্টস খোলা থাকায় তারা জীবিকার তাগিদেই কর্মস্থলে যাচ্ছেন। প্রশাসনের কোনো হস্তক্ষেপই তারা মানছেন না। তাদের দ্রুত ঘাট এলাকাসহ মহাসড়কের আশপাশ ত্যাগ করে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










