ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২:৩৩:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাটুরিয়ায় ফেরিডুবি: চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। ​শনিবার সকাল ৮টা থেকে ফেরির ভেতরে আটকে থাকা ট্রাক উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএর যুগ্ম পরিচালক ও হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন।

তিনি বলেন, তিন দিনের অভিযানে ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহের ভেতরে ডুবে থাকা বাকি দুটি যানবাহন উদ্ধারে কাজ শুরু করেছি। ফেরি ও যানবাহন উদ্ধারে জাহাজ রুস্তম যুক্ত হওয়ার কথা রয়েছে। ফেরি দুর্ঘটনার প্রথম দিনে চারটি, দ্বিতীয় দিনে পাঁচটি এবং তৃতীয় দিনে তিনটিসহ ১২টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে জাহাজ হামজা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ২৭ অক্টোবর (বুধবার) সকালের দিকে যানবাহনসহ ৫ নম্বর ঘাটে আমানত শাহ ফেরিটি নোঙর করে। সেখানে ফেরির তলায় ছিদ্র হয়ে পানি উঠে সেটি কাঁত হয়ে ডুবে যায়। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।