ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ৯:২৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

পাবনা-রাজশাহী রুটে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ইঞ্জিন বিকল হয়ে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।


খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাকচালক ভেবেছিলেন ট্রেনটি ওভারটেক করে পার হয়ে যেতে পারবেন। তখনই ট্রাক ও ট্রেনের সংঘর্ষ বাধে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুই পাশে যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করব।