ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ০:০৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

পার্টি প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৯ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আনুষ্ঠানিকভাবে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার উত্তরসূরী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদেই বহাল থাকবেন। খবর বিবিসির।

দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মে। ওই সময় কান্নারত অবস্থায় নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে মে বলেন, ব্রেক্সিট করে যেতে না পারার কারণে তিনি গভীরভাবে অনুতপ্ত।

কনজারভেটিভ পার্টির ১১ জন নেতা দলীয় প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে লড়াই করছেন। আগামী সোমবার ব্রিটিশ সময় সকাল ১০টা থেকে মনোনয়নপত্র দেয়া শুরু হবে। ওইদিনই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দেয়া শেষ হবে।

এদিকে নেতা নির্বাচনের এই লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত মে ভারপ্রাপ্ত নেতা হিসেবেই দায়িত্ব পালন করবেন।

-জেডসি