পালিয়ে থাকা ঘাতক দালালদেরও বিচার হবে, আশায় বুদ্ধিজীবীর সন্তানেরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ১৪ ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ঘাতক দালালদের মধ্যে যারা প্রবাসে পালিয়ে আছেন, তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তানেরা।
বুধবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের সংগঠন প্রজন্ম-৭১। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময় ও শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আসিফ মুনীর তন্ময় বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ হলেও এখনও অনেক বুদ্ধিজীবীর নাম তালিকাভুক্ত হয়নি। এখনও সেই শহীদ পরিবারের সন্তানেরা তাকিয়ে আছে হয়ত তার বাবা বা স্বজনের নামটি সরকারি তালিকাভুক্ত হবে। যুদ্ধাপরাধীদের মধ্যে এখনো যারা বিদেশে পালিয়ে আছেন বা বুদ্ধিজীবী হত্যার কুশীলব ছিলেন, তাদের বহুজনকে এখনো বিচারের আওতায় আনা যায়নি। আমরা বিশ্বাস করি, যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই ধারাবাহিকতায় পালিয়ে থাকা ঘাতক দালালদেরও বিচার হবে।
তন্ময় আরও বলেন, আজকে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ হয়েছে, তাদের বিচারের কাঠগড়ায় তোলা গেছে, তখন বলব- এ দেশে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও বহিঃপ্রকাশ ঘটেছে। তরুণ প্রজন্ম সে চেতনাকে ধারণ করেই এগিয়ে যাবে। বাংলাদেশ কখনো হোঁচট খেলেও কখনও থেমে থাকবে না।
এদিকে মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের পরে বলেন, একাত্তরের সেই রাজাকার, আলবদর, আল শামসদের দল এখনও সক্রিয় রয়েছে। তারা এখনও এ দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘাতকদের বিচারের যে প্রক্রিয়া শুরু করেছে, সে প্রক্রিয়া অব্যাহত থাকবে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











