পিতৃত্ব নিয়ে সন্দেহের জেরে সন্তানকে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার
আড়াই বছরের ঘুমন্ত শিশু রহমতকে তুলে নিয়ে ধানক্ষেতে ফেলে শ্বাসরোধে হত্যার অভিযোগ বাবা হানিফ প্রামাণিকের বিরুদ্ধে। ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মকবুল মুন্সীর ডাঙ্গী গ্রামে শুক্রবার রাতে নির্মম এ ঘটনাটি ঘটে। সন্তানের পিতৃত্ব নিয়ে সন্দেহের জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকেই হানিফ পলাতক।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বছর আগে শুকুর প্রামাণিকের ছেলে লেগুনাচালক হানিফ প্রামাণিকের সঙ্গে নগরকান্দা উপজেলার পাড়াদিয়া গ্রামের স্বপ্নার বিয়ে হয়। কিছুদিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকত। এর মধ্যেই স্বপ্নার কোলজুড়ে আসে ছেলে রহমত প্রামাণিক। কিন্তু এর পর অশান্তি যেন আরও বেড়ে যায়। শিশুটির পিতৃত্ব নিয়ে স্ত্রীকে সন্দেহ করা শুরু করেন হানিফ।
এ নিয়েও ঝগড়া-বিবাদ হয় স্বামী-স্ত্রীর মধ্যে। স্থানীয়ভাবে তা মিটিয়েও দেওয়া হয়েছে একাধিকবার। স্বপ্না আক্তার বলেন, ‘বেশ কিছু দিন ধরেই সন্তান নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছিল। রহমতকে আমার স্বামী তার সন্তান বলে স্বীকার করছিলেন না। সম্প্রতি বাবার বাড়ি থেকে আসার পর আমার সঙ্গে এ নিয়ে আবারও ঝগড়া শুরু করে। শুক্রবার রাত ১০টার দিকে আমি ঘুম থেকে জেগে দেখি আমার সন্তান পাশে নেই। এর পর অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে ধানক্ষেতের ভেতর রহমতের লাশ পাই। আর ঘটনার পর থেকেই আমার স্বামী পলাতক।’ একই কথা জানান নিহত শিশুটির দাদা শুকুর প্রামাণিক। নির্মম এ খুনের ঘটনার সঙ্গে জড়িত পাষণ্ড বাবা হানিফের কঠোর শাস্তি চান স্থানীয়রা।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের মা শনিবার সকালে তার স্বামীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা হানিফ প্রামাণিককে আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



