পিরোজপুরে স্বামীর মারধরে আহত স্ত্রীর মৃত্যু
আপডেট: ১০:৩১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামে স্বামীর মারধরে আহত গৃহবধূ জেসমিন বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, যৌতুক দিতে না পারায় শনিবার (১২ সেপ্টেম্বর) আবুল কালাম তার স্ত্রী জেসমিনকে বেদম মারধর করে। এতে জেসমিন অসুস্থ হয়ে পড়লে পরদিন রোববার সকালে তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন। পরে সোমবার ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে জেসমিনের মৃত্যু হয়। এরপর স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ মতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের ভাই সাইফুল হক বাদী হয়ে আবুল কালামকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছে।
জেসমিনের ছোট ভাই সাদিকুর রহমান বলেন, যৌতুকের জন্য জেসমিনকে তার স্বামী মারধর করে। এতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান উইমেননিউজকে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। - জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম