পুরুষতন্ত্রে এখনো বন্দি নারী! সাহজাদা পারভীন সাজু
সাহজাদা পারভীন সাজু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:২১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
গত কিছুদিন ধরে কয়েকটা খবর ভীষণ নাড়া দিচ্ছে মনে, ভেতরটা কেমন জানি করছে। ভাবছি নারীর কি আসলে কোন নিস্তার নেই? ভারতে তিন তালাক ও ‘নিকা হালাল’ প্রথার শিকার সাহবিনা। স্বামীকে ফিরে পেতে শ্বশুরের সাথে থাকা। বিষয়টি এখানেই থেমে নেই এরপর আবার দেবরের সাথে রাত কাটাতে হবে! এই একাবিংশ শতাব্দিতে দাঁড়িয়ে এই অনাচার? আবার ভারতের একটি টিভি চ্যানেলে এ বিষয়ে একটি ‘টক শো’তে একজন নারীর ওপর হামলা করেছে একজন মওলানা বেশধারী! বিষয়টি একেবারে পরিষ্কার, যুগে যুগে নারীদের ওপর কর্তৃত্ব করতে ইসলামকে ব্যবহার করা হয়। এখানেও তারই প্রয়োগ হয়েছে। ইসলাম শান্তির ধর্ম, তাকে বিতর্কিত করার অপচেষ্টা। নারীদের সময় এসেছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। ধর্মকে ব্যবহার করে আর যাতে কোন নারীর ওপর সহিংসতা না হয়। সেটা যে ধর্মেরই হোক না কেন।
আরেকটি ব্যাপার খুবই লক্ষণীয়, যারা নিজেদের প্রগতিশীল বলে জাহির করেন নারীদের অধিকার তাদের কাছেই আসলে বন্দি। বারো হাজার নারী তৃণমূলে নির্বাচিত হয়েছেন। এই কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এই নারীরা কি মাঠে ঠিকমতো কাজ করতে পারছে ..? সবাই বলবে না। কারণ ওই যে পুরুষতন্ত্র! আপনার মুখে প্রাই শুনি নির্বাচন করার আগে কি ধরণের বাঁধার শিকার তারা হয়েছেন। আমরা দেখেছি নারায়ণগঞ্জের মেয়র আইভি হায়াতকে। এখনো প্রতিনিয়ত একজন ক্ষমতাশালী পুরুষকে মোকাবেলা করতে হচ্ছে আইভীকে। এ রকম অনেক আইভি লড়াই করছে সমাজে।
নারীর কাজের ক্ষেত্র যেমন নিরাপদ হওয়া দরকার তেমনি সেখানে সে যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত হওয়া জরুরী। তবে এসব হচ্ছে অহরহ। আমার সাবেক কর্মস্থল একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সাহেব একটি কথা প্রায়ই বলতেন, ‘যাকেই বসাই লংকায় সে হয় রাবণ’। কথাটা মাঝে মাঝে মনে পড়ে। প্রশাসনেও এ অবস্থা কম দেখা যাচ্ছে না। যেখানেই নারীরা কিছুটা এগিয়ে যাচ্ছে সেখানেই প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। সবখানেই সমস্যা একটাই পুরুষদের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা।এর প্রতিবাদ করলে চরিত্র হননের অপচেষ্টা করা হয়। মেয়েদের একটু ভালো পজিশন...তাদের চোখের বালি!!
সাহজাদা পারভীন সাজু, বিশেষ প্রতিনিধি, জিটিভি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস



